Wednesday, June 24, 2026

‘ইস্তফাপত্র পকেটে নিয়ে ঘুরছি’, শীতলকুচি প্রসঙ্গ টেনে কটাক্ষ অমিত শাহের

Date:

Share post:

সম্প্রতি চতুর্থ দফা নির্বাচনে শীতলকুচিতে সিআইএসএফের গুলিতে চার যুবকের মৃত্যুর ঘটনা বঙ্গ রাজনীতিতে নয়া মোড় নিয়েছে। গোটা ঘটনাকে পূর্বপরিকল্পিত দাবি করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবিতে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজনৈতিক সভায় দাঁড়িয়ে তারই উত্তরে অমিত শাহ জানালেন, ‘আমি আমার ইস্তফাপত্র পকেটে নিয়ে ঘুরছি’।

পঞ্চম দফা নির্বাচনের প্রাক্কালে সোমবার ধুপগুড়িতে বিজেপির জনসভা উপস্থিত হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিকারি সিতালকুচি ঘটনা প্রসঙ্গ তুলে ধরে অমিত শাহ বলেন, ‘দিদি আমার ইস্তফা চাইছেন। আমি ইস্তফা দিয়ে দেবো তবে সেটা শুধুমাত্র মানুষ চাইলেই। ইস্তফাপত্র আমার পকেটেই রয়েছে।’ পাশাপাশি শীতলকুচি ঘটনা প্রসঙ্গে এদিন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আঙুল তুলেন অমিত শাহ। দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি মূলক মন্তব্যের জেরে এই ঘটনা ঘটেছে। পাশাপাশি, ওই সভা মঞ্চ থেকে শাহের দাবি করেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ হবে এবং সিএএ চালু করে মতুয়া সহ সমস্ত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে।

আরও পড়ুন:করোনা সংক্রমণের জের , সিবিএসই পরীক্ষা বাতিলের আবেদন প্রিয়াঙ্কা গান্ধীর

অন্যদিকে, সোমবার রানাঘাটের জনসভা থেকে ফের একবার শীতলকুচি ঘটনায় সরাসরি অমিত শাহকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া সুরে তিনি বলেন, ‘বাংলাকে বহিরাগত গুণ্ডাদের হাতে দেব না। বাংলাকে উত্তরপ্রদেশ-গুজরাত হতে দেব না। বিজেপি মনে করে রাজনীতি মানে গুলি চালানো। রাজনীতি মানে ভোটের লাইনে গুলি চালানো নয়।’ পাশাপাশি তিনি আরো বলেন, ‘পুরোটার প্ল্যানিং করেছেন অমিত শাহ। শীতলকুচির ঘটনার তদন্ত করবই, আসল ঘটনা বের করব। কারা কারা প্ল্যানে ছিল, তদন্তে বের করা হবে।’

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...