Saturday, April 4, 2026

সভা চলাকালীন অজ্ঞান হয়ে গেলেন দিলীপের নিরাপত্তারক্ষী

Date:

Share post:

সোমবার মুর্শিদাবাদের ফারাক্কায় বিজেপি প্রার্থী হেমন্ত ঘোষের সমর্থনে জনসভা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভা চলাকালীন তাঁর নিরাপত্তারক্ষী সংজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে যান। সেই সময় সঙ্গে সঙ্গে নিজের বক্তৃতা থামান দিলীপ।

সেখানে উপস্থিত থাকা আরও বিজেপি নেতা-কর্মীদের দিলীপ বলেন, তাঁকে বসিয়ে দিতে। রোদ্রে মাথা ঘুরে গিয়েছে। সে সময় শ্রোতাদের একাংশ ওই অসুস্থ জওয়ানকে দেখতে সামনের দিকে এগিয়ে এলে তাঁদের উদ্দেশে বিজেপি-র রাজ্য সভাপতি বলেন, “প্রত্যেক বছর ওই গরমের সময় নির্বাচন হয়। আমরা সকলে ঘুরে ঘুরে নির্বাচন করি। আপনারা বসুন। কোনও চিন্তা নেই। ওঁরা খুব শক্ত আছেন।”

আরও পড়ুন-‘শীতলকুচির মতো ঘটনা আমরা চাই না’, প্রবল চাপে সুর বদল দিলীপ ঘোষের

ওই নিরাপত্তারক্ষীকে চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়েছেন, প্রখর রোদের কারণেই মাথা ঘুরে গিয়েছিল তাঁর। এখন সুস্থ।

Advt

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...