Tuesday, March 31, 2026

করোনা সংক্রমণের জের , সিবিএসই পরীক্ষা বাতিলের আবেদন প্রিয়াঙ্কা গান্ধীর

Date:

Share post:

করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার নিচ্ছে। তাই দশম শ্রেণির সিবিএসই (cbse exam)পরীক্ষা বাতিলের আবেদন জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালকে( Ramesh Pokhriyal) চিঠি লিখলেন প্রিয়াঙ্কা গান্ধী (priyanka gandhi)। সরাসরি চিঠি লিখে না হলেও টুইট করে একই দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (rahul gandhi)। ইতিমধ্যেই ছত্তিশগড়ে দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা বাতিল করা হয়েছে। করোনার জেরে হরিয়ানায় অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাসও বন্ধ রাখা হয়েছে।

প্রিয়াঙ্কা গান্ধী  কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে লিখেছেন, “করোনা সংক্রমণ দেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে।  রোজ প্রায় লক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় দেশজুড়ে প্রত্যেক পরীক্ষার্থীকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। কিন্তু  রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমাদের কর্তব‌্য ভবিষ‌্যৎ প্রজন্মকে রক্ষা করা। দয়া করে সেটা করুন। পরিস্থিতির গুরূত্ব বিবেচনা করে চিন্তাভাবনা করে  পরীক্ষা বাতিল করুন।”  টুইটারে রাহুল গান্ধী লিখছেন “দেশজুড়ে যখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে, সেই সময়ে সিবিএসই পরীক্ষা আয়োজন করা নিয়ে আবার ভাবনাচিন্তা করা উচিত।”

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...