Monday, April 13, 2026

করোনাবিধি শিকেয়, হরিদ্বারে কুম্ভমেলায় লাখো মানুষের ভিড়

Date:

Share post:

করোনার  দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায়  প্রায় সারা দেশ টালমাটাল। অথচ করোনাবিধি শিকেয় তুলে হরিদ্বারের কুম্ভমেলায় লাখো মানুষের জমায়েত। পু্ণ্যার্থীদের অধিকাংশের মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্বিবিধি মানারও কোনো নিয়ম-নিষাধাজ্ঞা নেই। গত ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৩৩ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। তবে বেসরকারি মতে করোনা পরীক্ষা যথাযথভাবে হলে আক্রান্তর সংখ্যা আরো বাড়বে।

গত ১ এপ্রিল থেকে হরিদ্বারে কুম্ভমেলা শুরু হয়েছে। চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। প্রতি ১২ বছর অন্তর এই মেলার আয়োজন করা হয়। অন্য বছর টানা চার মাসা ধরে চলে এই মেলা। এ বছের করোনার জন্য একমাস সময় কমিয়ে দেওয়া হয়েছে। যদিও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে হাইকোর্টের নির্দেশ মেনে করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে না পারলে কাউকেই মেলা প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু মেলায় এসে করোনা আক্রান্ত বহলে কী করণীয় তা স্পষ্ট নয়। উত্তরাখণ্ড রাজ্যের তরফে জানানো হয়েছে, জোর করে সামাজিক দূরত্ব জারি করতে গেলে পদপিষ্ট হয়ে  পুণ্যার্থীদের মৃত্যুর সম্ভাবনা আছে। যদিও  করোনা সংক্রমণের কারণে এ বার পুণ্যার্থীর সংখ্যা অনেক প্রায় ৫০ শতাংশ কম। তবে  সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারলেও প্রতিবার গঙ্গাস্নানের মাঝে আধ ঘণ্টা সময়ের ব্যবধান রাখা হচ্ছে। ওই সময়ে গঙ্গার ঘাট ও আখড়াগুলিকে সাফ-সাফাই করা হচ্ছে।”

Advt

 

 

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...