Thursday, May 14, 2026

TMC vs BJP: নানুরে বোমাবাজির ঘটনায় আটক, আনন্দপুর সংঘর্ষে লাঠিচার্জ পুলিশের

Date:

Share post:

ভোটবঙ্গে (West Bengal Assembly Election) রাজনৈতিক রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। চার দফার ভোট শেষ হয়েছে, বাকি আরও চার দফা। তার মাঝে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক সংঘর্ষের খবর আসছে। বীরভূমের নানুরে (Nanur) দফায় দফায় বোমাবাজিতে চরম উত্তেজনা এলাকায়। অভিযোগ, বিজেপি (BJP) প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার জন্য এলাকায় বোমাবাজি করে ভোটারদের মনে আতঙ্ক তৈরি করছে তৃণমূলের গুন্ডারা। আজ, সোমবার নানুর বিধানসভার বোলপুর থানার সিঙ্গি গ্রাম পঞ্চায়েতে আজ প্রচারে আসার কথা নানুর কেন্দ্রের বিজেপির প্রার্থী তারক সাহার। তার আগে বোমাবাজির ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

তবে বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)। তাদের দাবি, গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। বিজেপির কর্মীরাই বোমাবাজি করে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। এই ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নয়। এদিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে দু-পক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে বোলপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, তৃণমূল-বিজেপি সংঘর্ষে তুমুল উত্তেজনা ছড়াল কলকাতার আনন্দপুর (Anandpur) থানা এলাকায়। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত বেশ কয়েকজন। দোষীদের গ্রেফতারের দাবিতে থানার সামনে পথ অবরোধ করে চলল বিক্ষোভ।

জানা গিয়েছে, আনন্দপুর থানার পশ্চিম চৌবাগা এলাকায় পার্টি অফিসে যখন বসেছিলেন বিজেপি কর্মী-সমর্থক, তখন তাঁদের লক্ষ্য করে তৃণমূল কর্মীরা গালিগালাজ ও হুমকি দেন বলে অভিযোগ। এরপরই দু’দলের সমর্থকদের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। লাঠির আঘাতে বেশ কয়েক জন গুরুতর জখম হয়েছেন বলে পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।

Advt

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...