Wednesday, June 24, 2026

রেকর্ড ছাড়াচ্ছে করোনা সংক্রমণ, রাজ্যে এল চার লক্ষ ভ্যাকসিন

Date:

Share post:

গতিতে ঝড়ের গতিতে করোনা সংক্রমণ (coronavirus)বাড়ছে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় (kolkata, North and South 24 parganas)। সারাবাংলায় করোনা সংক্রমনের হার গত বছরের রেকর্ড ভেঙেছে। স্বাস্থ্য ভবনের আশঙ্কা সেই ধারা হয়তো আজও অব্যাহত থাকবে । ফলে করোনা সংক্রমনের সংখ্যা লাগামছাড়া হবে।

গত ২৪ ঘন্টায় কলকাতা শহরে করোনা আক্রান্তর সংখ্যা ১,১১৫৯। মৃত্যু হয়েছে ৪ জনের। পাশাপাশি দুই ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা যথাক্রমে ১,০৮৭ এবং ২৯৫। উত্তর ২৪ পরগণায় ৩ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগণায় দু’জন মারা গিয়েছেন। তবে করোনার সংক্রমণ শুধু যে কলকাতা এবং দুই ২৪ পরগনায় সীমাবদ্ধ তা নয়। নদিয়া, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, কোচবিহার, মালদহ থেকেও করোনা সংক্রমনের খবর পাওয়া যাচ্ছে। এদিকে স্বাস্থ্য ভবন সূত্রে জানানো হয়েছে চার লক্ষ ভ্যাকসিন ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার রাতে বা বুধবার সকালের মধ্যে আরও ভ্যাকসিন দিল্লি থেকে পাঠানো হবে। যদিও প্রয়োজনের তুলনায় এই পরিমাণ যথেষ্ট নয় বলে স্বাস্থ্য ভবনের দাবি। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়তে থাকায় ইতিমধ্যেই হাসপাতালগুলিতে শয্যা সংকট দেখা দিতে শুরু করেছে। গতকালই মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে করোনা নিয়ে বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর পাশাপাশি নার্সিংহোমগুলিকেও জরুরিকালীন ভিত্তিতে বেডের সংখ্যা বাড়াতে এবং বেড তৈরি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাজ্যজুড়ে নানা জায়গায় সেফ হোমের সংখ্যাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...