Friday, April 3, 2026

ইস্যু ‘নাগরিকত্ব’ ও ‘অনুপ্রবেশ’, তেহট্টের সভায় সরব শাহ

Date:

Share post:

বঙ্গে নির্বাচনী লড়াইয়ে নবান্নের(Nabanna) দখল পেতে চেষ্টার কোনও রুটি রাখছে না গেরুয়া শিবির। আর সেই লক্ষ্যে এবার বঙ্গে বিজেপির হাতিয়ার দলিত ও মতুয়া। শুক্রবার নদীয়ার তেহট্টে(Tehatta) নির্বাচনী প্রচারে গিয়ে মতুয়া মন জয়ে ঢালাও প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। জানিয়ে দিলেন তৃণমূল(TMC) ক্ষমতায় এলে মতুয়ারা(Matua) নাগরিকত্ব(citizenship) পাবেন না। আর বিজেপি ক্ষমতায় এলে নাগরিকত্বের পাশাপাশি মতুয়া দলপতিদের মাসিক ৩০০০ টাকা ভাতা দেওয়া হবে। যদিও শাহের এই আর্থিক প্রতিশ্রুতি পুরোপুরি ভাঁওতা বলে দাবি করেছে তৃণমূল।

উল্লেখ্য, তেহট্টের একটি বড় এলাকায় মতুয়া সম্প্রদায়ের মানুষের বাস। আর মতুয়া ভোটকে এবার নিজেদের দখলে নিতে শুরু থেকেই তৎপর গেরুয়া শিবির। এদিন তেহট্টে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসে মতুয়া সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তোলেন তিনি। বলেন, তৃণমূল যদি ফের ক্ষমতায় আসে তাহলে মতুয়ারা নাগরিকত্ব পাবেন না। পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে মতুয়াদের নাগরিকত্ব দিতে ১০০ কোটির তহবিল করা হবে বলে জানান তিনি। একইসঙ্গে প্রতিশ্রুতি দেন মতুয়া দলপতিদের মাসিক ৩০০০ টাকা করে ভাতা দেওয়ার।

আরও পড়ুন:রাজ্যে করোনা ছড়াচ্ছে বিজেপি: নবদ্বীপের সভায় অভিযোগ মমতার

শুধু তাই নয়, রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতেও শাসকদল তৃণমূল কে শুরু থেকে নিশানা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তেহট্টর জনসভায় এদিন ফের সেই ইস্যুকে তুলে ধরে শাহ বলেন, ‘‘অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোটব্যাঙ্ক। বিজেপি ভোটব্যাঙ্কের রাজনীতি করে না। ক্ষমতায় এলে শরনার্থীদের নাগরিকত্ব দেবে বিজেপি। তৃণমূল সরকারকে হঠানোই মূল লক্ষ্য।’’ যদিও বিজেপির এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে বিএসএফ। আর বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আওতাধীন। তারপরও যদি রাজ্যে অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে তবে সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চরম ব্যর্থতা। তৃণমূলের বিরুদ্ধে এহেন অভিযোগ তোলা কোনভাবেই যুক্তিসংগত নয়।

Advt

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...