Saturday, April 4, 2026

বাবুল সুপ্রিয়’র বিরুদ্ধে সংবিধান বিকৃত করার অভিযোগ এনে কমিশনে চিঠি ডেরেকের

Date:

Share post:

দেশের সংবিধানের Preamble বা প্রস্তাবনা বিকৃত করার গুরুতর অভিযোগ উঠলো কেন্দ্রীয় মন্ত্রী তথা বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়’র (Babul supriyo)বিরুদ্ধে ৷ তৃণমূল (TMC) কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek o’brian) এই অভিযোগ এনে চিঠি দিলেন নির্বাচন কমিশনে৷ একইসঙ্গে সংশ্লিষ্ট ধারায় এখনই মামলা শুরু করার জন্য দাবি জানানো হয়েছে কলকাতা পুলিশের কাছেও৷ প্রসঙ্গত, সংশ্লিষ্ট আইনে বলা আছে ইচ্ছাকৃতভাবে দেশের সংবিধান বা জাতীয় স্মারকের অমর্যাদা ঘটালে তিন বছরের কারাদণ্ড এবং জরিমানা নিশ্চিত৷

আরও পড়ুন:ফের করোনার বলি এক কংগ্রেস প্রার্থী, এবার স্থগিত উপনির্বাচন

তৃণমূলের অভিযোগ, সংবিধানপ্রণেতা ডঃ আম্বেদকরের জন্মদিবসে বাবুল সুপ্রিয় একটি টুইট করেন৷ ওই টুইটে দেশের সংবিধানের Preamble বা প্রস্তাবনা বিকৃত করেছেন তিনি৷ পরিকল্পিত ভাবে বাদ দিয়েছেন, SOCIALIST, SECULAR এবং INTEGRITY OF THE NATION শব্দগুলি বাদ দিয়েছেন৷ এই শব্দগুলি ১৯৭৬ সালে সংবিধানের ৪২ তম সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিলো৷ ডেরেক ও’ব্রায়েনের বক্তব্য, “বিজেপি দীর্ঘদিন ধরেই দেশের সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ বাদ দেওয়ার অপচেষ্টা করছেন সেই কাজই এবার বাবুল সুপ্রিয় করেছেন৷ এই ধরনের কাজ শাস্তিযোগ্য অপরাধ, নির্বাচন কমিশনকে এখনই উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে”৷

Advt

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...