Monday, April 13, 2026

করোনার হাত থেকে বাঁচতে হলে একাধিক মাস্ক পরা জরুরি, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

Date:

Share post:

কোভিডের হাত থেকে রক্ষা পেতে একাধিক মাস্ক পরার নিদান দিচ্ছেন নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে গেলে একাধিক স্তরের দুটি মাস্ক একসঙ্গে ব্যবহার করলে অনেক বেশি কার্যকরী হবে।

মেডিক্যাল জার্নাল JAMA-তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অনেকক্ষেত্রে অনেকের মুখে মাস্ক ফিটিংস হয় না। সেক্ষেত্রে দুটি মাস্ক একসঙ্গে ব্যবহার করলে ঝুঁকি অনেকটা কমতে পারে। সার্জিক্যাল মাস্কের ওপর একটি কাপড়ের মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার সংক্রামক রোগ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর এমিলি সিকবার্ট বেনেট জানাচ্ছেন, “চিকিৎসক্ষেত্রে যে মাস্কগুলি ব্যবহার করা হয়, সেগুলির ফিল্টার ভালো। তবে সেগুলি সবার মুখে ভালো করে ফিটিংস হয় না।”

আরও পড়ুন-করোনা মোকাবিলার কথা না ভেবে ডেইলি প্যাসেঞ্জারি করছেন মোদি: তীব্র কটাক্ষ অভিষেকের

বিভিন্ন মাস্কের লাগানো পরিস্রাবণ দক্ষতা পরীক্ষা করতে ১০ ফুট বাই ১০ ফুটের ইস্পাতের এক্সপোজার চেম্বার তৈরি করেন তাঁরা। তাতে ছিল নুনের ক্ষুদ্র ভাসমান কণা। সেই এক্সপোজার চেম্বারের মধ্যে বিভিন্ন প্রকারের মাস্ক কম্বিনেশন তৈরি করে পরীক্ষা চালানো হয়েছে। সেখানে দেখা হয়েছে, শ্বাস গ্রহণের স্থান থেকে কত দূরে নুনের ক্ষুদ্র ভাসমান কণাগুলি আটকাচ্ছে।

গবেষকরা সমীক্ষা করে দেখেছেন, একই মাস্ক সবার ক্ষেত্রে একরকম কার্যকর নাও হতে পারে। একটি মাস্ক করোনাভাইরাসকে ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত আটকাতে পারে। তবে কাপড়ের মাস্ক হলে, তা ৪০ শতাংশের বেশি হয় না। কাপড়ের মাস্কের ওপর সার্জিক্যাল মাস্ক ব্যবহার করলে কার্যকারিতা ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। কাপড়ের মাস্কটি ভালো ফিটিংস হলে, নাক—মুখের সঙ্গে সার্জিকাল মাস্কটির দূরত্ব না থাকলে এবং সবসময় প্রয়োজনীয় অংশটি ঢাকা থাকলে কার্যকারিতা আরও ১৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কিন্তু আবার ২ টি মাস্কই যদিও ভাল ফিটিং না হয়, তাহলে কোনও কাজ হবে না।

Advt

Related articles

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...