Thursday, June 18, 2026

তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করেই রাহুল গান্ধীর সভা বাতিল: দিলীপ

Date:

Share post:

বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে সমঝোতা করেছে কংগ্রেস। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, সেই সমঝোতা মেনেই রাজ্যে প্রচারে আসেননি কোনও বড় কংগ্রেস নেতা। এই নিয়ে এখনও কংগ্রেসের প্রতিক্রিয়া মেলেনি। এই নিয়ে মঙ্গলবার কংগ্রেসকে বিঁধে দিলীপবাবু বলেন, ‘কংগ্রেস তৃণমূলের সঙ্গে সমঝোতা করে নিয়েছে। ওদের কোনও নেতাকে দিল্লি থেকে ভোট প্রচারে আসেননি। রাহুল গান্ধীও নিজের প্রচারসূচি বাতিল করেছেন। অধীরবাবুও যাচ্ছেন না।’
আগামী ২৩ এপ্রিল মাদলহ, মুর্শিদাবাদ, বীরভূম ও দক্ষিণ কলকাতা এই চার জায়গায় করোনা বিধি মেনে সভা করবেন প্রধানমন্ত্রী। বাকি ৬৫টি কেন্দ্রে সংশ্লিষ্ট চারটি জেলার কাছাকাছি বিধানসভাগুলিকে ভার্চুয়ালি যুক্ত করা হবে বলে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে ।
সিদ্ধান্ত হয়েছে, বিধানসভা কেন্দ্রগুলির বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিন লাগিয়ে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক ভাষণ শোনানো হবে।
অন্যদিকে, বিজেপির দাবি, করোনা রুখতে দেশের মধ্যে তারাই বিধি মেনে প্রচার শুরু করেছে।

Advt

Related articles

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...

অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!

টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি...