Tuesday, March 24, 2026

কৃষ্ণনগরে করোনায় মৃত ব্যক্তির দেহ সরাতে সময় লাগল ২৪ ঘণ্টা

Date:

Share post:

নদিয়ার কৃষ্ণনগরে শক্তিনগর এলাকায় দীর্ঘক্ষণ পড়ে থাকল এক করোনা রোগীর মৃতদেহ। যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় । কারণ, ওই মৃত ব্যক্তির থেকে করোনা ভাইরাস এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা । মৃত ব্যক্তির নাম বিপ্লব সাহা ।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ভ্যাকসিনের ২টি ডোজ নিয়েছিলেন মৃত ব্যক্তি । যদিও দ্বিতীয় ডোজ নেওয়ার সময় তার গায়ে জ্বর ছিল। অথচ তারপরও করোনায় মৃত্যু হয় ওই ওষুধের দোকানের মালিকের।
প্রায় ২৪-ঘণ্টা চেয়ারে পড়ে থাকে মৃতদেহ। বাড়িতে একা মৃতের বৃদ্ধা স্ত্রী এই ঘটনায় হতবাক ।
পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাত দুটো নাগাদ কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালের বিপরীতে ওষুধের দোকানের মালিকের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়।
অভিযোগ, স্থানীয় পুরসভাকে খবর দেওয়া হয়েছিল । অথচ প্রশাসনের তরফে মৃতদেহ নিয়ে যাওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি । করোনার সরকারি হেল্প লাইন নম্বরে ফোন করেও মেলেনি কোনও সহযোগিতা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্টের সমস্যা বাড়লেও কৃষ্ণনগর পুর-হাসপাতাল বন্ধ ছিল। তাই ওই ব্যক্তিকে ভর্তি করা সম্ভব হয়নি। চেয়ারে বসা অবস্থাতেই মারা যান তিনি। সেই অবস্থায় ২৪-ঘণ্টা ধরে পড়ে থাকে দেহ।

Advt

Related articles

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...