Monday, April 6, 2026

করোনা আক্রান্ত সাহিত্যিক বুদ্ধদেব গুহ

Date:

Share post:

iকরোনা আক্রান্ত হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ ( budhhadev Guha covid positive )। কয়েকদিন ধরেই তাঁর জ্বর ছিল । করোনা টেস্ট করানো হয়। বৃহস্পতিবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এখনো সামান্য জ্বর আছে। ৮৬ বছরের এই বর্ষীয়ান সাহিত্যিককে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। বুদ্ধদেব গুহর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে নার্সিংহোম সূত্রে জানানো হয়েছে। রিপোর্ট পজিটিভ আসার পর প্রথমে তিনি একটি হোটেলের সেফ হোমে ছিলেন। তবে শারীরিক অবস্থার কিছুটা হেরফের হওয়ায় শনিবার তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। বুদ্ধদেববাবুর কন্যা এবং ড্রাইভারও করোনায় আক্রান্ত। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত এক বছর ধরে এই বর্ষীয়ান সাহিত্যিককে অত্যন্ত সাবধানে রাখা হয়েছিল। তিনি নিজেও ভীষণভাবে সতর্ক ছিলেন যাতে কোনোভাবেই করো না না ছুঁতে পারে । তবু কোভিডে আক্রান্ত হলেন। যদিও তার শারীরিক আর অন্য কোনও সমস্যা নেই বলেই জানা গিয়েছে। এখনও কোনও অসুবিধে হচ্ছে না তাঁর।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...