Monday, April 6, 2026

ভয়ঙ্কর পূর্বাভাস দিলেন আইআইটির বিজ্ঞানীরা, মে মাসে সর্বশক্তি দিয়ে হানা দেবে করোনা!!

Date:

Share post:

ভয়ঙ্করতম পূর্বাভাস দিলেন আইআইটির বিজ্ঞানীরা( scientist of IIT)। তাঁদের মতে, আগামী ১১ থেকে ১৫ মে-র মধ্যে সাংঘাতিক শক্তি বাড়াবে করোনা। তখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা হতে পারে প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ।

 

আইআইটি কানপুর ও হায়দরাবাদের বিজ্ঞানীরা জানিয়েছেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে করোনা করোনাভাইরাস সব থেকে সক্রিয় অবস্থায় থাকবে। স্বাভাবিকভাবেই করোনা আক্রান্তর সংখ্যাও বাড়বে হু হু করে। সেইসঙ্গে দিল্লি, হরিয়ানা,রাজস্থান ও তেলঙ্গনায় নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা বাড়বে। এপ্রিলের ২৫ থেকে থেকে ৩০ তারিখের মধ্যে সংক্রমণ হার সর্বোচ্চ হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, মহারাষ্ট্র ও ছত্রিশগড় ইতিমধ্যেই দৈনিক সংক্রমণের শীর্ষে পৌঁছে গিয়েছে। ‘সূত্র’ মডেলের মাধ্যমে বিজ্ঞানীরা অনেকটা আশার কথাও শুনিয়েছেন। জানিয়েছেন, মে মাসের শেষের দিকে দৈনিক আক্রান্তের সংখ্যা কমবে। আইআইটি কানপুরের অধ্যাপক মনীন্দ্র অগরওয়াল সংবাদ সংস্থাকে, “মে মাসের ১১ থেকে ১৫ তারিখের মধ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৩-৩৫ লক্ষ হবে। এরপর মে মাসের শেষে কমবে করোনা আক্রান্তের সংখ্যা” এর আগে গাণিতিক পদ্ধতিতে আইআইটি জানিয়েছিল সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি হবে এপ্রিলের ১৫ তারিখে। কিন্তু সেই পূর্বাভাস মেলেনি।

Advt

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...