Monday, April 13, 2026

ম‍্যাচ শেষে জাদেজার প্রশংসায় ধোনি

Date:

Share post:

রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালোরকে(Rcb) হারিয়ে রবীন্দ্র জাদেজার( ravindra jadeja) প্রশংসায় চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি( mahendra singha dhoni)। এদিন বিরাটের ( virat kohli) আরসিবিকে একাই কুপোকাত করে দিয়েছেন জাদেজা। তাঁর ব‍্যাট এবং বোলিং-এ ভর করেই আরসিবির বিরুদ্ধে জয় পায় চেন্নাই। ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মলনে জাদেজার প্রশংসায় মাহি।

এদিন সাংবাদিক সম্মেলনে মাহি বলেন,” জাড্ডু এমন একজন ক্রিকেটার, যে নিজের দক্ষতায় যে কোনও অবস্থায় ম্যাচের রং বদলে দিতে পারে। ওর বোলিং এবং ফিল্ডিং নিয়ে আমরা বরাবর গর্ববোধ করতাম। তবে গত কয়েক বছরে ও ব্যাটসম্যান হিসেবে অনেক উন্নতি করেছে। তাই জাডেজা অবশ্যই যে কোনও দলের সম্পদ।”

রবিবারের হাইভোল্টেজ ম‍্যাচে আরসিবির বিরুদ্ধে ব‍্যাট হাতে ৬২ রান করে অপরাজিত থাকেন জাড্ডু। বল হাতে নিয়েছেন তিন উইকেট। দলের হয়ে এরকম পারফরম্যান্স করতে পেরে খুশি তিনিও।

আরও পড়ুন:আইপিএলে প্রথম হার আরসিবির, বিরাটের দলের বিরুদ্ধে ৬৯ রানে জিতল ধোনির সিএসকে

Advt

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...