Tuesday, April 7, 2026

তিন স্থলবন্দর দিয়ে যেতে পারবেন বাংলাদেশিরা

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : ভারতের সঙ্গে ১৪ দিনের জন্য সীমান্ত  বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। তবে সে দেশে অবস্থানরত যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ ১৫ দিন বা তারও কম রয়েছে, তারা যথাযথ অনুমোদন সাপেক্ষে বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে তাদেরকে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

রবিবার (২৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘ওই তিন বন্দর দিয়ে বাংলাদেশিদের প্রবেশের জন্য দিল্লি, কলকাতা ও আগরতলা মিশন থেকে অনুমোদন নিতে হবে এবং প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ টেস্ট রিপোর্ট থাকতে হবে। ওই তিন বন্দর ছাড়া অন্যসব বন্দর দিয়ে চলাচল বন্ধ থাকবে।’

আরও পড়ুন-কোভিড বিধি মেনে নির্বিঘ্নে চলছে সপ্তম দফার ভোটগ্রহণ

রবিবার বিদেশ সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা সচিব, বিদেশ মন্ত্রণালয়ের সচিব (পূর্ব), ভারতের রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রীর দফতরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ‘সোমবার (২৬ এপ্রিল) সকাল ৬টা থেকে ৯ মে পর্যন্ত স্থল সীমান্ত দিয়ে কেউ চলাচল করতে পারবেন না। তবে বাণিজ্যিকভাবে আমদানি পণ্য সঠিক উপায়ে জীবাণুনাশক করে দেশে ঢোকানো যাবে। সংশ্লিষ্ট ড্রাইভার ও হেলপারদের করোনা প্রটোকল মেনে চলতে হবে। এছাড়া রেলপথে আমদানি-রফতানি করার জন্য উৎসাহিত করা হয়েছে।’

‘দিল্লি, কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনগুলো ভারতীয় কর্তৃপক্ষকে এ সংক্রান্ত তথ্যাদি সরবরাহ করবে।’এছাড়া বৈঠকে জানানো হয়, ‘সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও সিঙ্গাপুরগামী শ্রমিকদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে।’

Advt

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...