Wednesday, April 1, 2026

করোনা পরিস্থিতি নিয়ে বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে যোগী আদিত্যনাথ

Date:

Share post:

করোনা-কালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বারবার বলতে শোনা গিয়েছে, সে রাজ্যে ওষুধ-অক্সিজেন-বেডের কোনও সমস্যা নেই। এবার চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, যোগী সঠিক তথ্য দিচ্ছেন না। বিরোধিতা করতে ছাড়ছেন না যোগীর দলের নেতা-কর্মীরাও।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব যোগী আদিত্যনাথকে বিঁধে বলেছেন, রাজ্য চালাতে বিজেপি সরকারের অযোগ্যতায় উত্তরপ্রদেশ এখন ‘করোনা প্রদেশ’। অখিলেশের কথায়, “ভুয়ো তথ্য দেওয়া হচ্ছে। মৃতের সংখ্যা কমিয়ে দেখাচ্ছে সরকার। অথচ শ্মশানে ভিড় উপচে পড়ছে। এমনকী, বিজেপির বিধায়ক, সাংসদরাও বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট নন।’’ অখিলেশ বলেছেন, করোনা রোগীদের পরিবারের প্রতি সমব্যথী হোক বিজেপি সরকার। এখন নিজেদের নিয়ে গর্ব করার সময় নয়।

আরও পড়ুন-সংক্রমণ এড়াতে এখন কাউকে হাজিরা দিতে হবে না, যাবে না নোটিসও, জানালো CBI-ED

উত্তরপ্রদেশের শ্রমিক উন্নয়ন কাউন্সিলের সভাপতি ও রাজ্যের মন্ত্রী সুনীল ভারালা ও লখনউয়ের মোহনলালগঞ্জের সাংসদ কৌশল কিশোর চিঠি লিখেছেন অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। ভারালা অভিযোগ জানিয়ে চিঠিতে লিখেছেন, অক্সিজেন কিংবা জীবনদায়ী ওষুধের অভাবে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। মুখ্যমন্ত্রী যেন ব্যক্তিগত ভাবে এই সব বিষয়ে হস্তক্ষেপ করেন। কৌশলের অভিযোগ, কেজিএমইউ ও বলরামপুর হাসপাতালে অনেক শয্যাই এখনও খালি রয়েছে। কিন্তু কর্তৃপক্ষের অনেকেই ছুটিতে।

Advt

Related articles

বাংলার ভোটার তালিকায় বিহারের ভোটার! পুরোনো প্যাটার্নে কারচুপির সত্যি ফাঁস তৃণমূলের

সেই একই প্যাটার্ন। আবারও বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোর থেকে...

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...