Saturday, April 4, 2026

ভ্যাকসিন না নিলে বা কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে না পারলে গণনা কেন্দ্রে প্রবেশ নিষেধ : কমিশন

Date:

Share post:

করোনা নিয়ে এবার বেশ কড়া ভূমিকায় নির্বাচন কমিশন। আগামী ২ মে ভোট গণনা হবে। সেদিন কারা কারা ভোট গণনা কেন্দ্রে ঢুকতে পারবেন ত নিয়ে একটি গাইডলাইন দিল কমিশন। এমনকী প্রার্থীদের ক্ষেত্রেও এই নিয়ম বলবৎ থাকবে। যদি কেউ গণনা কেন্দ্রে প্রবেশ করতে চান, তাহলে হয় তাঁর করোনা ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া থাকতে হবে। নাহলে কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই করোনা নেগেটিভ রিপোর্ট অন্তত ৪৮ ঘণ্টা আগে পেশ করতে হবে। অর্থাৎ একেবারে সাম্প্রতিক করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকলে, তবেই গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন প্রার্থী ও তাঁর এজেন্ট।

কমিশনের এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। নির্বাচনের একেবারে শেষ বেলায় এসে করোনা নিয়ে কমিশনের এই ভূমিকার অনেকেই প্রশংসা করেছেন আবার প্রশ্নও উঠেছে । সম্প্রতি দুটি পৃথক মামলায় মাদ্রাজ হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্ট ভর্ৎসনা করে নির্বাচন কমিশনকে। জানা গিয়েছে, তার পরপরই ডেপুটি কমিশনার সুদীপ জৈন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। মূলত এই করোনা সংকটকালে আগামী ২ মে ভোট গণনার দিন কী ধরনের সতর্কতা নিতে হবে সেই বিষয়েই আলোচনা করা হয় ওই বৈঠকে। কমিশন সূত্রে এমনটাই জানানো হয়েছে। তার পরই এই নিয়ম জারি করল কমিশন।

Advt

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...