Friday, April 3, 2026

ভারতের সঙ্গে বিমান সংযোগ বিচ্ছিন্ন করল আমেরিকার বাইডেন সরকার

Date:

Share post:

ভারতে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। তাই বাধ্য হয়ে এবার কড়া পদক্ষেপ নিল আমেরিকা। ভারতকে করোনা টিকা তৈরির সরঞ্জাম দিয়ে সাহায্য করলেও নিজের দেশকে বাঁচাতে এবার ভারতের সঙ্গে বিমান সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিল আমেরিকার বাইডেন সরকার। আগামী ৪ মে থেকে জারি হবে এই নিষেধাজ্ঞা।
তবে এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না মার্কিন নাগরিক ও তাঁদের পরিজনরা। সাধারণ ভারতীয় নাগরিকরা এই বিধিনিষেধের কোপে পড়বেন বলে জানানো হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে শর্ত সাপেক্ষে সাংবাদিক, মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদদের আমেরিকা যাত্রায় অনুমতি দেওয়া হতে পারে।
হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেছেন, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এ পরামর্শ অনুসারে বাইডেন প্রশাসন ভারত থেকে যাত্রায় বিধিনিষেধ আনছে। কোভিড আক্রান্তের বাড়বাড়ন্ত এবং ভারতে বিভিন্ন প্রজাতির সংক্রমণের জন্যই এই পদক্ষেপ করা হল।
এর ফলে সাধারণ ভারতীয় নাগরিকরা ৪ মে থেকে আমেরিকা যেতে পারবেন না।

Advt

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...