Wednesday, June 24, 2026

ভ্যাকসিনের সঙ্কটকালে ভারতে পৌঁছল রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি

Date:

Share post:

ভ্যাকসিনের চরম সংকট। অন্যদিকে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তবে এর মধ্যেই স্বস্তির খবর শোনাল কেন্দ্র। দেশে এসে পৌঁছল রাশিয়ায় নির্মিত করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি। শনিবার হায়দরাবাদ বিমানবন্দর প্রথম দফার ভ্যাকসিন এসে পৌঁছয়।
দেশজুড়েই করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপট অব্যাহত। রাজ্যেও চোখ রাঙাচ্ছে করোনা। আট থেকে আশি কেউই এই মারণ ভাইরাসের সঙ্গে যুঝে উঠতে পারছে না। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু হারও।একদিকে অক্সিজেন সঙ্কট অন্যদিকে হাসপাতালের বেডের অভাবে রীতিমত নাজেহাল সাধারণ মানুষ। টিকাকরণ শুরু হলেও সেখানেও আকাল। টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণের বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের সচিব আজ একটি বৈঠকে সাফ জানিয়েছেন,১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণ আপাতত স্থগিত রাখা হবে। আর এই চরম সংকটের মূহুর্তে স্পুটনিক ভি -এর অবতরণ।
আপাতত দেশে সেরাম ইন্সটিটিউটের নির্মিত কোভিশিল্ড ও ভারত বায়োটেকের নির্মিত কোভ্যাকসিন টিকা দেওয়ার কাজ চলছে। স্পুটনিক ভি কীভাবে ,কবে বা কাদের দেওয়া হবে সেসম্পর্কে এখনও কিছু স্পষ্ট করে জানায়নি কেন্দ্র।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...