Friday, April 3, 2026

এবার করোনা আক্রান্ত হায়দরাবাদ চিড়িয়াখানার ৮টি সিংহ

Date:

Share post:

ভারতে করোনা আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী। করোনায় সক্রিয় রোগীর সংখ্যাটাও ভয় ধরানোর মতো। এই মূহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩। মানুষ তো আক্রান্ত হচ্ছেই বাদ পড়ছে না পশুরাও। হায়দরাবাদের চিড়িয়াখানায় একসঙ্গে ৮টি সিংহ কোভিড পজিটিভ। ইতিমধ্যেই দেশের সব চিড়িয়াখানা বন্ধ করার দাবি উঠেছে। বন্ধ করা হয়েছে কলকাতার আলিপুর চিড়িয়াখানা।

জানা গিয়েছে, তারা হঠাৎই অসুস্থ হয়ে পাড়ার কারণে হায়দরাবাদের ন‌েহরু জুওলজিক্যাল পার্ক-এর ওই সিংহগুলির নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। এর পরেই চিড়িয়াখানা কর্তৃপক্ষকে সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি-র পক্ষ থেকে মৌখিক ভাবে জানিয়েছে দেওয়া হয় ৮ টি সিংহ কোভিড পজিটিভ। ২৯ এপ্রিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই খবর জানতে পারে। ২ দিন আগে হায়দরাবাদের ওই চিড়িয়াখানাটি বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন-দেশে এপ্রিলেই কাজ হারিয়েছেন ৭০ লক্ষ মানুষ! মে মাসে আরও বাড়ার আশঙ্কা, দাবি সমীক্ষায়

উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসে নিউ ইয়র্কে আটটি সিংহ ও বাঘের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। এছাড়া হংকংয়ে কুকুর-বিড়ালদের মধ্যেও করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। চিড়িয়াখানা সূত্রে খবর, গত ২৪ এপ্রিল আচমকাই নজরে পড়ে একাধিক সিংহের মধ্যে খিদের অভাব, নাক দিয়ে জল পড়ার সঙ্গে কাশির মতো লক্ষণও রয়েছে। মোট ১২ টি সিংহ রয়েচছে সেখানে। তার মধ্যে মধ্যে ৮টির করোনার লক্ষণ দেখতে পেয়ে কর্মীরা। তাঁরা খবর দেন কর্তৃপক্ষকে। তারপরই সিংহগুলির করোনা আক্রান্ত হওয়ার খবর জানা যায়। সব ক’টি সিংহরই বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। ওই ৮টি সিংহের মধ্যে ৪টি সিংহী।

Advt

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...