Friday, June 19, 2026

কাজ হারিয়েছেন ৭০ লক্ষ, বেকারত্ব বাড়বে আরও, করোনার ধাক্কায় বেহাল জনজীবন ও অর্থনীতি

Date:

Share post:

চলতি বছরের এপ্রিল মাসের শুরু থেকেই করোনাভাইরাসের দ্বিতীয় ( second wave of coronavirus) ঢেউ আছড়ে পড়েছে ভারতে।ইতিমধ্যেই প্রায় ৭০ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন (70 lakh people lost their job)। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি জানাচ্ছে, এখন সবেমাত্র মে মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। তার মধ্যেই বেকারত্বের হার ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধারা একই থাকবে। অর্থাৎ কর্মহীন হবে আরও বহু মানুষ। ২০২১ সালের মার্চ মাসে বেকারত্ব বৃদ্ধির হার ছিল ৫.৬ শতাংশ। এপ্রিলে তা বেড়ে হয়েছে ৮ শতাংশ।করোনা অতিমারির প্রভাবে ভারতের অর্থনীতিকে ক্রমেই গ্রাস করছে মন্দা।

করোনা পরিস্থিতি মোকাবিলায় বেশ কয়েকটি রাজ্য পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। সেখানে অর্থনীতির থেকেও প্রাধান্য দেওয়া হয়েছে জনজীবনের সুরক্ষার উপরে। কিছু রাজ্য আবার পুরোপুরি লকডাউন করেনি। নানা রকম বিধিনিষেধ জারি হয়েছে। ফলে ধাক্কা খেয়েছে অর্থনীতি। যার প্রভাব পড়েছে জীবন ও জীবিকায়। গত বছর করোনার প্রকোপে চাকরি হারিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। চলতি বছর দ্বিতীয় ঢেউয়ে দীর্ঘ হচ্ছে বেকারত্বের সেই ছায়া। এবারও সেই একই পরিস্থিতির মুখে পড়ার ভয়ে ইতিমধ্যেই শহর ছাড়তে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের কর্মজীবনও অনিশ্চিত। সমীক্ষা বলছে, ২০২০ সালের সেপ্টেম্বর মাসের পর ২০২১ সালের মার্চে কর্মসংস্থান সর্বাধিক দ্রুত গতিতে হ্রাস পেয়েছে। এক সমীক্ষায় এই তথ্য দিয়েছে অর্থনৈতিক ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি নিয়ে গবেষণারত সংস্থা আইএইচএস মার্কিট (IHS Markit)। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কনজিউমার কনফিডেন্স সার্ভে একই ছবি তুলে ধরেছে। অর্থাৎ গত বছরের পর এবারও জীবন-জীবিকা অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে। এখন ক্রমেই আশঙ্কা দানা বাঁধছে, তৃতীয় ঢেউয়ের প্রভাব না জানি কত ভয়ঙ্কর হবে

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...