Monday, April 13, 2026

‘নিরপেক্ষতা’ ও ‘মূল্যবোধ’ নিয়ে প্রশ্ন তুলে ইস্তফা দিলেন নির্বাচন কমিশনের আইনজীবী

Date:

Share post:

নির্বাচন কমিশনের ‘নিরপেক্ষতা’ এবং ‘মূল্যবোধ’-এর প্রশ্ন তুলে কমিশনের কৌঁসুলির পদে ইস্তফা দিলেন আইনজীবী মোহিত ডি রাম।

শুক্রবারই তিনি ইস্তফা দিয়েছেন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, “এই মুহুর্তে নির্বাচন কমিশন (ECI) যে ভাবে কাজ করছে, তার সঙ্গে নিজের মূল্যবোধ মেলাতে পারছি না। কমিশনের নিরপেক্ষতাও আলোচনার উর্ধ্বে নয়”৷

গত বেশ কয়েকমাস ধরেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে৷ দেশের বিরোধী দলগুলি বার বার অভিযোগ তুলেছে, কমিশন বিজেপির শাখা সংগঠন হিসাবে কাজ করছে৷ এবার সেই অভিযোগকেই মান্যতা দিলেন কমিশনের আইনজীবী মোহিত (Mohit D Ram) ৷

২০১৩ সাল থেকে সুপ্রিম কোর্টে কমিশনের তরফে শুনানিতে অংশ নিচ্ছেন আইনজীবী মোহিত। শীর্ষ আদালতের জন্য কমিশনের যে আইনজীবী- প্যানেল আছে, তার শীর্ষে আছেন তিনিই।

শুক্রবার কমিশনের আইন বিভাগে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন মোহিত।

সম্প্রতি শীর্ষ আদালত-সহ দেশের প্রায় সব আদালতেই ভর্ৎসনার মুখে পড়ছে কমিশন৷ করোনা বিধির তোয়াক্কা না করে রাজনীতিকদের দেদার জমায়েত করা নিয়েও আদালতের কড়া প্রশ্নের মুখে পড়ে কমিশন। মাদ্রাজ হাইকোর্ট তুলোধনা করে কমিশনকে। সাধারণ মানুষের জীবনের তোয়াক্কা না করায় কমিশনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিত বলেও মন্তব্য করে আদালত।

এই জটিল পরিস্থিতিতে এবার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনের সঙ্গেই সম্পর্ক ছিন্ন করলেন আইনজীবী মোহিত ডি রাম।

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা নিয়ে ভুয়ো ছবি প্রকাশ, ধরা পড়ে অবশেষে ক্ষমা চাইল বিজেপি

Advt

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...