Thursday, April 23, 2026

চাহিদা মেটাতে বারাসাত হাসপাতালে তৈরি হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ । ক্রমেই বাড়ছে সংক্রমিতের সংখ্যা । অক্সিজেনের অভাবে প্রাণ হারাতে হচ্ছে করোনা আক্রান্ত রোগীকে । এই পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা দিনদিন বেড়ে চলেছে । চাহিদার তুলনায় অক্সিজেনের জোগান কম থাকায় সমস্যায় হাসপাতালগুলি । পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে কলকাতা শহর, শহরতলি এবং জেলার বেশিরভাগ হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর । এবার সেই একই পথে হেঁটে বারাসত হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নিল জেলা স্বাস্থ্য দফতর ।
স্বাস্থ্য দফতর সূত্রেজানা গিয়েছে, আজ শুক্রবার থেকে বারাসত জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টের কাজ শুরু হয়েছে । এক সপ্তাহের মধ্যে শেষ হবে সেই কাজ । এরপর হাসপাতালের নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট থেকে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরাসরি পৌঁছে যাবে বিভিন্ন ওয়ার্ডে । এর ফলে করোনা আক্রান্ত রোগীদের পাশাপাশি হাসপাতালের অন্যান্য রোগীরাও উপকৃত হবেন বলে মনে করছে জেলা স্বাস্থ্য দফতর।
বারাসত জেলা হাসপাতালে ৫০ বেডের কোভিড হাসপাতাল করা হয়েছে । সব বেড ভর্তি । কিন্তু আক্রান্তের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেও করোনা আক্রান্তদের ভর্তি করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ । কমপক্ষে ৭০ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন বারাসত হাসপাতালে । আক্রান্তদের অনেকেরই শ্বাসকষ্ট থাকায় অক্সিজেনের চাহিদা দ্রুত বেড়ে গিয়েছে । এছাড়া হাসপাতালের অন্যান্য রোগীদের জন্যও চাহিদা রয়েছে অক্সিজেনের । সব মিলিয়ে বারাসত জেলা হাসপাতালে অক্সিজেনের চাহিদা আগের তুলনায় কয়েকগুণ বেড়ে গিয়েছে । এই মুহূর্তে প্রতিদিন হাসপাতালে গড়ে ২০০ সিলিন্ডার অক্সিজেনের প্রয়োজন রয়েছে । এতদিন বাইরের এজেন্সি দু’বেলা হাসপাতালে এসে অক্সিজেনের সিলিন্ডার দিয়ে যেত । কিন্তু ইদানিং করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রচুর পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হওয়ায় জোগানে কিছুটা হলেও ঘাটতি দেখা দিয়েছে । এই সমস্যা মেটাতেই বারাসত জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর ।

Advtআগামী সাতদিনের মধ্যে উৎপাদনও শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে ।
এছাড়া উৎপাদিত অক্সিজেন ভর্তি করা যাবে সিলিন্ডারেও । বি এবং ডি সিলিন্ডার বোঝাই অক্সিজেনের জোগান দেওয়া হবে এই প্ল্যান্ট থেকে । বারাসত হাসপাতালের এই অক্সিজেন প্ল্যান্ট থেকে প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদিত হবে।
এই  বিষয়ে জেলার ডেপুটি সিএমওএইচ সৌমাভ দত্ত জানিয়েছেন , যুদ্ধকালীন তৎপরতায় বারাসত জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টের কাজ চলছে । কয়েক দিনের মধ্যে অক্সিজেন উৎপাদনও শুরু হয়ে যাবে ৷ বারাসত জেলা হাসপাতাল ছাড়াও বনগাঁ, অশোকনগর, নৈহাটি, বরাহনগর, বলরাম হাসপাতাল এবং পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে জনস্বাস্থ্য কারিগরি দফতর তৈরি করবে অক্সিজেন প্ল্যান্ট ৷

Related articles

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...