Wednesday, June 24, 2026

এই প্রথম বাবা-মেয়ের একসঙ্গে শপথ নেওয়ার দৃশ্য দেখল বিধানসভা, কী বললেন দুলাল- রত্না?

Date:

Share post:

রাজ্যে এই প্রথম বাবা এবং মেয়ের একসঙ্গে শপথ নেওয়ার দৃশ্য দেখল বিধানসভা। বৃহস্পতিবার একসঙ্গে বিধানসভায় শপথ নিলেন মহেশতলার তৃণমূলের দ্বিতীয়বারের বিধায়ক দুলাল দাস এবং বেহালা পূর্বের প্রথমবারের বিধায়ক মেয়ে রত্না চট্টোপাধ্যায়।

প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায় শপথবাক্য পাঠ করান রত্না এবং তাঁর বাবা দুলাল দাসকে। সেই সময়ে গ্যালারিতে বসে ছিলেন রত্না-পুত্র ঋষি। তিনি দেখলেন মায়ের শপথগ্রহণ। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে রত্না চট্টোপাধ্যায় বলেন, ‘‘প্রথম বারই দিদি-র আস্থার মর্যাদা রাখতে পেরে ভালো লাগছে। এখন শুধুই বেহালার মানুষের আস্থার মর্যাদা দিতে চাই।’’

আরও পড়ুন  : দেশে নতুন প্রধানমন্ত্রীর জন্য সওয়াল, টুইট করে ট্রোলড স্বরা ভাস্কর

এদিন দুলাল দাস বলেন, ‘‘ভালোই লাগছে।” এদিন দুলাল রত্নাকে নিয়ে বলেন,” সবচেয়ে আনন্দ হচ্ছে আমার মেয়ে একটা ভালো কাজ করার জায়গা পেল বলে। গত তিন বছর ওঁর সঙ্গে যা হয়েছে, বাবা হিসেবে খুব কষ্ট পেয়েছি। ওকেও কষ্ট পেতে দেখেছি, লড়াই করতে দেখেছি। আশা করি, অতীত ভুলে বুড়ি (রত্না চট্টোপাধ্যায়ের ডাকনাম) বেহালা পূর্বের অসম্পূর্ণ কাজগুলো করবে।’’ তিনি আরও বলেন, “বিধানসভার ইতিহাসে প্রথম বাবা-মেয়ে হিসেবে আমরা শপথ নিলাম, এই বিষয়টা জানা ছিল না।”

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...