Saturday, June 20, 2026

পূর্ব শাখায় বাতিল ১৬ টি দূরপাল্লার ট্রেন, স্পেশাল ট্রেন চলবে শুধুমাত্র পশ্চিম ডিভিশনে

Date:

Share post:

করোনা আবহে বেসামাল দেশের পরিস্থিতি। পূর্ব শাখায় বন্ধ হয়েছে রেল পরিষেবা। এরই মাঝে পশ্চিম রেল(Western Railway) ডিভিশনে যাত্রীদের সুবিদার্থে কিছু স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। এই বিষয়ে রেলের তরফে বলা হয়েছে, ভিড় কমাতে ও যাত্রীদের সুবধা দিতেই স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলমন্ত্রকের দেওয়া তথ্যের ভিত্তিতে এই ট্রেনগুলি উত্তরপ্রদেশ, বিহার ও মহারাষ্ট্রের মধ্যেই চলবে। আজ অর্থ্যাৎ ৯ মে থেকে বুকিং শুরু হয়ে গিয়েছে। এছাড়াও বাকি ট্রেনগুলিতে ১০ মে থেকে বুকিং শুরু হবে। যাত্রীরা পিআরএস(PRS) কাউন্টার বা আইআরসিটিসি(IRCTC) ওয়েবসাইট থেকে আগামী ১২ তারিখ পর্যন্ত বুকিং করোতে পারবেন বলে জানানো হয়েছে।
পাশাপাশি রেলের তরফে এও জানানো হয়েছে ,শুধুমাত্র কনফার্ম টিকিট যাঁদের থাকবে, তারাই ট্রেনে সফর করতে পারবেন। এছাড়াও ট্রেনে ওঠা থেকে শুরু করে গন্তব্যস্থলে পৌঁছানো পর্যন্ত মাস্ক ও স্যানিটাইজার মাস্ট। সেসঙ্গে মানতে হবে করোনা বিধিনিষেধ ও সামাজিক দূরত্ব বজায় রাখা।
এদিকে, ৭ মে থেকে অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে পূর্ব শাখার ১৬ টি দুরপাল্লার ট্রেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে যাত্রীদের সংখ্যা হ্রাস পেয়েছে। এমন পরিস্থিতিতে ট্রেন চালানো ব্যয়সাধ্য হয়ে পড়ছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেলমন্ত্রক সূত্রের দাবি। একনজরে দেখে নিন কী কী ট্রেন বাতিল করা হয়েছে:
০২০১৯ এবং হাওড়া রাঁচি স্পেশাল এক্সপ্রেস
০২০২০ হাওড়া – রাঁচি (রুট- দুর্গাপুর, আসানসোল, ধনবাদ, বোকারো স্টিল সিটি)
০৩০২৭ এবং ০৩০২৮ হাওড়া-আজিমগঞ্জ স্পেশাল এক্সপ্রেস
০৩০৪৭, ০৩০৪৮ হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস
০৩১১৭০০০ এবং ০৩১১৮ কলকাতা-লালগোলা এক্সপ্রেস
০৩৫০২ এবং ০৩৫০১ হলদিয়া-আসানসোল
০৩১৮৭ এবং ০৩১৮৮ শিয়ালদহ -রামপুরহাট
এছাড়া জামালপুরের ভাগলপুর, কিউল, মোকামা, বার্হ, বখতিয়ারপুর, ফতুহা, পাটনা শহর এবং পাটনা জংশন থেকে দানাপুরের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে

Advt

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...