Wednesday, June 24, 2026

হাসপাতালের কার্নিশে করোনা রোগী, পিপিই কিট পরে উদ্ধার

Date:

Share post:

মেডিকাল কলেজ ও হাসপাতালের কার্নিশে করোনা রোগী। আর তাঁকে উদ্ধার করতে গিয়ে মঙ্গলবার সকাল থেকেই হুলুস্থুলু বেঁধে যায় কলকাতা মেডিকাল কলেজে।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকলবাহিনী। প্রায় দেড় ঘণ্টা পর পিপিই কিট পরে রোগীকে উদ্ধার করে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

এদিন সকালে মেডিকাল কলেজ ও হাসপাতালের গ্রিন বিল্ডিংয়ের চারতলার কার্নিশে দেখা যায় ওই করোনা রোগীকে। ভোররাত থেকেই পালানোর চেষ্টা করেন ওই রোগী। বিল্ডিংয়ের নিচ থেকে এক মেডিকাল স্টাফ ওই রোগীকে দেখে প্রথমে হতভম্ব হয়ে পড়েন। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দিতেই উদ্ধারকার্য শুরু হয়। অক্ষত অবস্থায় তাঁকে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। পালানোর অভিসন্ধি নিয়েই ওই রোগী জানলা থেকে কার্নিশে পৌঁছেছিল বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

যদিও এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ও পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে। একজন রোগী কীভাবে ওয়ার্ড থেকে বেরিয়ে কার্নিশে পৌঁছে যায়, তা নিয়ে সরব হয়েছেন অনেকেই। যদিও এ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...