Saturday, April 4, 2026

করোনার সেকেন্ড ওয়েভে তরুণ প্রজন্ম বেশি আক্রান্ত, কেন? কী বলছে আইসিএমআর?

Date:

Share post:

দেশজুড়ে করোনা দ্বিতীয় ঢেউতে ( second wave of Corona)বেশি আক্রান্ত হয়েছে তরুণ প্রজন্ম (more affected young generation)। মৃত্যুর হারও নবীন প্রজন্মের মধ্যেই বেশি। এর কারণ কী? ব্যাখ্যা দিয়েছে আইসিএমআর। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (ICMR) প্রধান ড. বলরাম ভার্গব(Dr Balram Bhargava) জানিয়েছেন, সারাদেশেই এবার এই প্রবণতা লক্ষ্য করা গেছে। এর পিছনে রয়েছে মূলত দুটি কারণ। প্রথমত, অল্প বয়সীরা বেশ উদ্ধত এবং উত্‍শৃঙ্খলভাবে করোনাকে পাত্তা দেয়নি। নিয়মিত মাস্ক পরার প্রয়োজন মনে করোনি। মাস্ক ছাড়াই জমায়েত বা পার্টিতে ব্যস্ত ছিল । দ্বিতীয়ত, তরুণ প্রজন্মের সংখ্যাগরিষ্ঠই করোনা বিধিকে ঠিক ভাবে মেনে চলার প্রয়োজন বোধ করেনি। ফলে করোনার প্রথম তরঙ্গ তেমন প্রভাব না ফেললেও দ্বিতীয় তরঙ্গে এর প্রভাব বেশ ভালই পড়েছে। কারণ প্রথম তরঙ্গের তুলনায় দ্বিতীয়টি অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর।

ICMR-এর প্রধান আরও জানিয়েছেন, কোভিড১৯ এর প্রথম ও দ্বিতীয় তরঙ্গের যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে বয়সের তেমন পার্থক্য নেই। ৪০ বছরের বেশি বয়সিদের করোনার প্রভাব বেশ ঝুঁকিপূর্ণ। কেন্দ্রের তথ্য অনুসারে, বয়সের নিরিখে প্রথম দিকে এ বিষয়টিতে কেন্দ্র সরকারও গুরুত্ব দেয়নি। মারণ ভাইরাস যে কোনও বয়সের সীমা মানে না তা বলাই বাহুল্য। ২০২০ সালের করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ার সময় দেখা গিয়েছিল আক্রান্তদের ৩১ শতাংশের বয়স ৩০ বছরের কম। আর ২০২১ সালে সেই সংখ্যা হয়েছে ৩২ শতাংশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...