Monday, June 15, 2026

কোভিড রোগীদের পাশে ‘বন্ধু আছি’

Date:

Share post:

কোভিডে আক্রান্তদের দ্রুত সুস্থতার একমাত্র উপায় প্রোটিনযুক্ত খাবার। কিন্তু আক্রান্তদের সকলেই কোভিড সংক্রমিত হলে খাবারের উপায় কী? সেই সমস্যার সমাধানেই এবার হাজির ‘বন্ধু আছি’ টিম। হোম আইসোলেশনে থাকা আক্রান্তদের বাড়িতে দুবেলা পুষ্টিকর খাবার পাঠানো দায়িত্ব নিলেন অভিনেতা অঙ্কুশ, বিক্রম চট্টোপাধ্যায় ও গায়ক অনীক ধর।করোনা আবহে বিনামূল্যে সুষম খাবার পৌঁছে দেবে এই টিম। বুধবার থেকে এইএমপিএল এবং ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের সহায়তায় প্রথমে গায়ক অনীক ধর এই উদ্যোগ নেন। পরে তাতে যোগ দেন বিক্রম ও অঙ্কুশ। ‘বন্ধু আছি’ প্রসঙ্গে অভিনেতা বিক্রম বলেন, অসময়ে রোগীর পাশে না দাঁড়াতে পারলে কিসের অভিনেতা।

শুক্রবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লাইভে এসে ‘বন্ধু আছি’ প্রসঙ্গে  জানান অভিনেতা অঙ্কুশ।তিনি বলেন, কলকাতার বিভিন্ন অঞ্চলে করোনা আক্রান্তদের বাড়িতে বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগে শামিল হয়েছেন তিনি। তিনি, অনীক ও বিক্রম ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের সহায়তায় এই লড়াইয়ে যুক্ত হয়েছেন। অঙ্কুশ জানান, এই খারাপ সময়ে মানুষের পাশে থাকাটা জরুরি। আর সেই জন্যই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। নিজেদের সবটা দিয়ে তাঁরা চেষ্টা করবেন। দক্ষিণ কলকাতার গড়িয়া থেকে পার্ক সার্কাস এবং টালিগঞ্জ থেকে ভবানীপুর পর্যন্ত এই খাবার সরবরাহ করা হবে। পরিষেবা পেতে আক্রান্তদের আধার কার্ড এবং কোভিড রিপোর্টের শংসাপত্রের জেরক্স-সহ যোগাযোগ করতে হবে ৯৩৩০৩ ৬৬৫৪০ নম্বরে।

অঙ্কুশ বলেন, কোভিডের সব রকম সতর্কতা মেনে এই খাবার পৌঁছে দেওয়া হবে। গোটা রাজ্যের মানুষের কাছে তাঁরা এইভাবে বিনামূল্যে খাবার পৌঁছে দিতে চান। এর জন্য তাঁদের সকলের সাহায্য দরকার। তাঁর ভক্তদের অনুরোধ করেছেন যে যেমন ভাবে পারবে যেন পাশে থাকে। ‘বন্ধু আছি’-র উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।  প্রসঙ্গত, ইতিমধ্যেই কোভিড আক্রান্তদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও সাংসদ- অভিনেতা দেব।  দেবের রেস্তরাঁ ‘টলি টেলস’ মঙ্গলবার থেকে ৫০ জনকে খাবার পৌঁছে দেওয়া শুরু করেছে। সেই উদ্যোগে নতুন সংযোজন ‘বন্ধু আছি’ টিম।

Advt

Related articles

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...