Monday, June 15, 2026

কোভিড বিধি মেনে মাহেশে অনাড়ম্বর চন্দনযাত্রা

Date:

Share post:

করোনা আবেহেই অক্ষয় তৃতীয়ায় মাহেশে জগন্নাথদেবের চন্দনযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে গেল রথযাত্রা (Rathyatra) উৎসব। এদিন সকালে মাহেশের জগন্নাথ মন্দিরের বিগ্রহের সারা অঙ্গে চন্দন মাখিয়ে এই উৎসবের সূচনা করা হয়।

বহু যুগ ধরে এই উৎসব পালিত হয়ে আসছে মাহেশের জগদ্বিখ্যাত জগন্নাথ মন্দিরে। কোভিড (Covid) বিধি মেনে এদিন সকালে এই উৎসব পালন করা হয় অনাড়ম্বরভাবেই। জগন্নাথদেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী (Piyal Adhikari) জানান, “আমাদের আজকের উৎসব থেকে শুরু সূচনা হয় রথযাত্রা উৎসবের। জগন্নাথ মন্দিরে প্রতি বছর চারটি বিশেষ দিনে ভক্তরা জগন্নাথদেবের আরাধনায় মেতে ওঠেন। দিনগুলি হল অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ, বিজয় দশমী এবং কার্তিক মাসের প্রথম দিন। আজকে থেকেই এই উৎসবের সূচনা হল। ২১ দিন ধরে প্রভু জগন্নাথকে মাখানো হবে চন্দনের প্রলেপ”।

এবার এই উৎসব ৬২৫ বছরে পড়বে। কিন্তু গত বছর থেকে যেভাবে করোনা অতিমারী সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে তার জন্য গত বছর মাহেশের রথযাত্রা অনুষ্ঠিত হয়নি। রথের চাকাও গড়ায়নি। এবছর কী হবে তা নিয়ে চিন্তিত মন্দির কর্তৃপক্ষ।

আরও পড়ুন:দ্বিতীয়বার করোনার রিপোর্ট পজিটিভ ঋদ্ধির, সমর্থকদের উদ্দেশে বার্তা পাপালির

Advt

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...