Friday, June 5, 2026

অক্সিজেনের অভাবে গোয়ায় চারদিনে মৃত্যু ৭৪ জন রোগীর, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের

Date:

Share post:

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ পরিস্থিতি গোয়ায়। অক্সিজেনের অভাবে গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে গত চার দিনে ৭৫ জন রোগীর মৃত্যু হয়েছে। বেড না পাওয়ায় হাসপাতালের মেঝেতেই শুয়ে রয়েছেন সারি সারি রোগী। এমনকি হাসপাতালের অব্যবস্থা এতটাই যে স্টোররুমেও ঠাসা করোনা রোগী।ইতিমধ্যে এই ঘটনায় মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, গোয়ার মুখ্যসচিব পরিমল রাই এবং হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহের দায়িত্বে থাকা নোডাল অফিসার শ্বেথিকা সাচানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গোয়া ফরোয়ার্ড দল ।

জানা গেছে, বৃহস্পতিবার গোয়া মেডিকাল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবের কারণে একদিনে ১৫ জন রোগীর মৃত্যু হয়। শুক্রবারও মারা যান ১৩ জন। মঙ্গলবার থেকেই এই মৃত্যুমিছিলের ঘটনা উঠে আসায় খবরের শিরোনামে উঠে আসে গোয়া মেডিকযাল কলেজ হাসপাতাল।  এর আগে এই একই চিত্র ফুটে উঠেছিল রাজধানীতে। এবার সেই একই অব্যবস্থার ছবি উঠে এল বিজেপি শাসিত গোয়াতেও। গত কয়েকদিনে অক্সিজেনের সঙ্কট তীব্র হলেও কোনওরকম পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার। ফলে মঙ্গলবার ভোররাত থেকেই শুরু হয়েছে মৃত্যুমিছিল।

শুক্রবার ১৩ জন রোগীর মৃত্যুর পরই মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব এবং নোডাল অফিসারের নামে মামলা দায়ের করে গোয়া ফরোয়ার্ড দল। এই ঘটনায় গোয়ার বিজেপি সরকারকে তোপ দেগেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালাও। একটি প্রতিবেদনের ছবি টুইট করে গোয়া সরকার এবং মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন রণদীপ।

Advt

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...