Sunday, June 7, 2026

দেশজুড়ে দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, সামান্য কমলো মৃত্যুর সংখ্যাও

Date:

Share post:

ভয়ঙ্কর পরিস্থিতি ও প্রবল দুশ্চিন্তার মধ্যে ফের কিছুটা স্বস্তির খবর। আবার দেশজুড়ে সামান্য নামল দৈনিক করোনা (Corona) সংক্রমণের গ্রাফ। এদিন কিছুটা কমে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। সংক্রমণ কমার পাশাপাশি দৈনিক সুস্থতার হারও বাড়ল। গতকাল থেকে এ পর্যন্ত মোট ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৯ জন রোগী সুস্থ হয়ে গিয়েছেন।

দৈনিক মৃতের সংখ্যাটাও সামান্য কম। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৮৯০ জন। আজ, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। রিপোর্টে আরও জানানো হয়েছে, সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৯০৭। প্রাণ হারিয়েছেন মোট ২ লক্ষ ৬৬ হাজার ২০৭ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৪ লক্ষ ৩২ হাজার ৮৯৮ জন। বর্তমানে ৩৬ লক্ষ ৭৩ হাজার ৮০২ জন চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, এ পর্যন্ত মোট ১৮ লক্ষেরও বেশি মানুষের টিকাকরণ (Vaxin) সম্পূর্ণ হয়েছে।

Advt

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...