Monday, April 6, 2026

শীতলকুচি কান্ডের পুনর্নির্মাণ করল সিআইডি

Date:

Share post:

কোচবিহারঃ শীতলকুচি কান্ডের পুনর্নির্মাণ করল সিআইডি৷ সোমবার সকালেই জোড়পাটকি স্কুলের সেই ঘটনাস্থলে আসে সিআইডি দল। সিআইডির ডিআইজি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ চারজনের প্রতিনিধিদল এসেছিল। শীতলকুচিতে এসে গ্রামের প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে সিআইডি দল৷ চতুর্থ দফায় নির্বাচনের দিন শীতলকুচি জোড়পাটকি স্কুলে নিহত হয়েছিলেন চার জন গ্রামবাসী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গুলিতে এই চার জন নিহত হয় বলে অভিযোগ ওঠে। শীতলকুচি ৫/১২৬ বুথে ১০ এপ্রিল নির্বাচনের দিন ঘটনা কীভাবে ঘটল, চার সদস্যের প্রতিনিধি দল এই ঘটনাস্থলে এসে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন। এছাড়াও ঘটনাস্থলের ছবি সংগ্রহ করা হয়েছে। সিআইডির এই প্রতিনিধিদলের ডিআইজি কল্যাণ মুখোপাধ্যায় আজ শীতলকুচিতে বলেছেন, সাধারণ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন তারা৷

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...