Friday, April 3, 2026

১১০ কিমি বাইক চালিয়ে রক্ত দিয়ে মুসলিম শিশুর প্রাণ বাঁচালেন হিন্দু যুবক

Date:

Share post:

মানবিকতা আজও বেঁচে আছে। মনুষ্যত্ব মানুষের মন থেকে এখনও মুছে যায় নি। যদি বিবেক, মানবিকতা আর মনুষ্যত্বের রং ফিকে হয়ে যেত তাহলে মোশারফ আলির(১৩) প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়তেন না বিপুল রায়।

চাঁচল-১ নং ব্লকের খোরবা গ্রাম পঞ্চায়েতের সাহাবাজপুর গ্রামের বাসিন্দা মজিবুর রহমানের বছর তেরোর এক শিশু মোশারফ আলি রক্তক্ষরণ অসুখে আক্রান্ত। মঙ্গলবার শিশুটির শরীরে রক্তের অভাব দেখা দিলে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। রক্ত ভান্ডারে ‘এ’ নেগেটিভ রক্ত মজুত না থাকায় চরম সংকটে পড়েন শিশুটির পরিবার। খবর পেয়ে শিশুটির পাশে দাঁড়ান ‘উত্তরধ্বনি’ ও ‘দিশা মানবিকতার দিকে’ নামে দুই স্বেচ্ছাসেবক সংস্থার সদস্যরা। তাঁরা মোবাইল ফোনে যোগাযোগ করেন ‘ইউনিভার্সিটি গৌড় বঙ্গ ব্লাড হেল্প’ এর সদস্য বিপুল রায় এর সঙ্গে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এলাকার বাসিন্দা বিপুল রায় ১১০ কিমি বাইক চালিয়ে এসে রক্ত দিয়ে প্রাণ বাঁচান শিশুটির।

ছেলের জীবন ফিরে পেয়ে মোশারফের বাবা মজিবুর রহমান জানান ‘উত্তরধ্বনি’ ও ‘দিশা মানবিকতার দিকে’ সদস্যদের কাছে আমি চিরকৃতজ্ঞ। হঠাৎ করে ছেলের রক্তের প্রয়োজন হয়ে পড়ে। লকডাউনের মধ্যে রক্ত জোগাড় করা কার্যত অসম্ভব ছিল।দিশেহারা হয়ে পড়ি। তারপর তাঁরা যেভাবে রক্ত দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েন তা দেখে আমি অভিভূত। এই সময় তাঁরা আমার পাশে না দাঁড়ালে ছেলেকে বাঁচতে পারতাম না। আমি তাদের কাছে চিরঋণী হয়ে থাকব।”

রক্তদাতা বিপুল রায় এটাকে তার নৈতিক দায়িত্ব বলে জানিয়েছেন। তিনি বলেন, “মানুষ হয়ে মানুষের বিপদে এগিয়ে যাওয়া কর্তব্য। বেশি কিছু করি নি। আর মোশারফ আমার ভাইয়ের মত। একবার নয় আবার লাগলে আবার রক্ত দেব। মোশারফের এবং তার পরিবারের চিন্তার কিছু নেই। আমরা সব সময় ওর খোঁজ নেব।”

আরও পড়ুন- এসএসকেএমে চিকিৎসাধীন নারদ কাণ্ডের তিন অভিযুক্ত, করা হবে ইকো কার্ডিওগ্রাফি

Advt

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...