Wednesday, April 1, 2026

ধূপগুড়িতে লোকালয়ে হরিণ, উদ্ধার করল বন দফতর

Date:

Share post:

বুধবার সাতসকালে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ল একটি হরিণ (deer)। ধুপগুড়ি শালবাড়ি (dhoopguri shalbari)এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার ঘটনা এটি। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা হরিণটিকে লোকালয়ে ঘোরাঘুরি করতে দেখেন। এর পর হরিণটিকে একটি গোয়ালঘরে আটকে রেখে বন দপ্তরে খবর দেন গ্রামবাসীরা। বনকর্মীরা আসার আগেই হরিণটি গোয়ালঘর থেকে পালিয়ে যায়। শেষে বনকর্মী ও গ্রামবাসীরা একসাথে হরিণ খুঁজতে বেরোন। শেষমেষ উদ্ধার করা সম্ভব হয়েছে হরিণটিকে। উদ্ধার করে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে নিয়ে যাওয়া হয়েছে। মনে করা হচ্ছে হরিণটি পার্শ্ববর্তী ঘোড়াঘাট জঙ্গল থেকে সেটি বেরিয়ে এসেছিল। হরিণ গ্রামে ঢোকার খবর জানাজানি হতেই প্রচুর মানুষ করোনা বিধিকে উপেক্ষা করে ভিড় জমান। এলাকাবাসী জানান, মাঝেমধ্যেই ওই এলাকায় বন্য জন্তু লোকালয়ে ঢোকার মতো ঘটনা ঘটে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...