Monday, March 16, 2026

আইনি প্রক্রিয়ার অবমাননা করছে CBI, জামিনের দাবিতে জোর সওয়াল সিংভির

Date:

Share post:

হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে চার হেভিওয়েটের জামিনের দাবি জানিয়ে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, “পাঁচ-সাত বছর পর কোনও মন্ত্রীকে গ্রেফতার করতে হলে কতগুলি গণতান্ত্রিক ও আইনি পদ্ধতি আছে সেগুলো মানা উচিত। CBI- এর স্পেশাল আদালতে CBI যাদের গ্রেপ্তার করে তাদের মামলার শুনানি হয়৷ সেখানে রাজ্যের কোন মন্ত্রী বা মুখ্যমন্ত্রী কোনও ক্ষমতাই থাকে না।
তাহলে CBI কোন প্রেক্ষিতে বলছে যে আদালতে প্রভাব খাটানো হয়েছে৷ এসব যুক্তিহীন কথা৷
সংবিধান অনুযায়ী প্রত্যেক মানুষের প্রতিবাদ জানানোর অধিকার আছে৷
আমি মনে করি মুখ্যমন্ত্রী সেদিন গণতান্ত্রিক পথেই প্রতিবাদ জানিয়েছেন। আদালতের উপর কোনও প্রভাব বিস্তার করেননি৷

আরও পড়ুন-সওয়াল চালালেও মামলা স্থানান্তরের আবেদনই আদালতে দেয়নি CBI

সিংভি প্রশ্ন তোলেন, অভিযুক্তদের কোনও নোটিশ দেওয়া হচ্ছেনা৷ অভিযুক্তদের হলফনামা জমা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না৷ এসব কেমন আইনি প্রক্রিয়া চলছে এখানে?
জোরালো সুরে অভিষেক মনু সিংভি বলেন, মামলা স্থানান্তর বা ৪০৭ ধারায় কোনও আবেদনই CBI এখনও আদালতে জমা দেয়নি৷ আমাদের কোনও রকম নোটিশ ইস্যু করা হয়নি৷ আমরা রিপ্লাই দেবো, তার কোনও রকম সুযোগ রাখা হয়নি৷ আর আজ সকালে হঠাৎ CBI ৪০৭ ধারা পিটিশন দাখিল করতে যাচ্ছে, সওয়াল চালাচ্ছে, ওদিকে আমাদের কোনও নোটিশই দিচ্ছে না৷ এটা পুরোপুরি আইনি প্রক্রিয়ার অবমাননা।

Advt

spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...