Monday, April 6, 2026

”মমতা আমাদেরই লোক, অধীরের ভুলেই বাংলায় ডুবেছে দল”! দাবি জনপ্রিয় কংগ্রেস নেতার

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির জন্য সরাসরি অধীর চৌধুরীকে(Adhir Ranjan Chowdhury) নিশানা নিয়ে তাঁর শাস্তির দাবিতে সরব হয়ে উঠলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষস্তরের নেতা বীরাপ্পা মইলি (Veerappa Moily)। তার স্পষ্ট দাবি, বাংলায় শুধুমাত্র ভুল নীতির জন্য ভরাডুবি হয়েছে কংগ্রেসের(Congress)। দলের উচিত ছিল তৃণমূলের(TMC) সঙ্গে জোট করা। শুধু তাই নয় এই ভুলের জন্য বহরমপুরের(Baharampur) পাঁচবারের সংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর শাস্তি দাবি করলেন মইলি।

সম্প্রতি অধীর চৌধুরীর বিরুদ্ধে সরব হয়ে মইলি বলেন, ‘ও শুধু মমতার নামে কোন শব্দ ব্যবহার করে নেতা হয়েছে মাটির সঙ্গে ওর কোনও যোগ নেই। মমতা তো আমাদেরই লোক। তৃণমূল তৈরির আগে কংগ্রেসেই ছিলেন। বাংলায় যেহেতু মমতাই বিজেপির (BJP) বিরুদ্ধে লড়ছিলেন, তাই আমাদের উচিত ছিল তৃণমূলের সঙ্গেই জোট করা। বাম এবং আইএসএফের সঙ্গে জোট করার থেকে তৃণমূলের সঙ্গী হলে দলের জন্য ভাল হত।’

আরও পড়ুন:দৃষ্টি ঘোরাতেই অন্যের উপর দায় চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী: দিলীপ

এরপরই ওই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘নির্বাচনী প্রচারে অধীর যেভাবে মমতার বিরুদ্ধে কটু কথা বলে গিয়েছে তা মানুষ মেনে নেয়নি। এমনকি আমাদের নিজেদের কর্মীরাও কংগ্রেসকে ছেড়ে মমতাকে ভোট দিয়েছে। ফলস্বরূপ যেখানে আমরা শক্তিশালী সেই জায়গাতেও পরাজয় হয়েছে কংগ্রেসের। যার ভুল নীতির জন্য এই ভরাডুবি সেই লোকটা এখনো প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বসে রয়েছেন। কোনও শাস্তি হলো না তাঁর।’ শুধু তাই নয়, এ প্রসঙ্গে নিজের দলকেও তোপ দাগতে ছাড়েননি মইলি। তিনি বলেন, এভাবে যদি কাউকে শাস্তি না দেওয়া হয়, তাহলে সেই দলের কদর থাকে না। আমরা এখন রাজ্যে নেতা নির্বাচন করছি কে বেশি টাকা তুলতে পারবে, আর কার সম্প্রদায়ের লোক বেশি, সেই নিরিখে। আমার মনে হয় না, এভাবে ভোটে জেতা যায়।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...