Sunday, April 5, 2026

‘কর্মফল পেতেই হবে’, শোভন-বৈশাখী ইস্যুতে দেবশ্রী

Date:

Share post:

রাজনীতি ছেড়ে মেগা ধারাবহিকে ‘সর্বজয়া’ রূপে আত্মপ্রকাশ করেছেন দেবশ্রী রায়। ‘সর্বজয়া’ রূপে মন কাড়তে চলেছেন দর্শকদের। ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে প্রোমো। সম্প্রতি এক সাক্ষাৎকারে শোভন-বৈশাখী ইস্যুতে মন্তব্য করলেন দেবশ্রী। জানালেন, কর্মফলের কারণেই আজ তাঁদের এই দশা।

একুশে বিধানসভা নির্বাচনের আগে  রাজনীতির ময়দান ছেড়ে দিয়েছিলেন দেবশ্রী। তখনই তিনি ঘোষণা করেছিলেন যে আবার অভিনয় জগতে ফিরে যাবেন। কথামত কাজ করেছেন তিনি। সর্বজয়া রূপে দর্শকদের মন কাড়তে প্রস্তুত সবার প্রিয় দেবশ্রী রায়। তবে তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এক সাক্ষাৎকারে শোভন-বৈশাখী ইস্যুতে গলায় সুর তুলেছেন। তিনি সরাসরি কটাক্ষ করে বলেছেন, “কর্মফলের কারণেই আজ তাদের এমন দশা।”

কিছু মাস আগেই শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী দেবশ্রী রায়কে নিয়ে কিছু ‘আপত্তিজনক’ মন্তব্য করেছিলেন। চর্চাও হয়েছিল রাজনৈতিক মহলে। সে প্রসঙ্গে সম্প্রতি দেবশ্রীর কাছে জানতে চাওয়া হলে অভিনেত্রী জানান, পাগলে কী না বলে ভেবে তখন তিনি কথাগুলো উড়িয়ে দিয়েছিলেন। আরও জানান, ‘আমার সঙ্গে কিছু ঘটলে, আমি তা ঈশ্বরকে জানাই। বলি, তুমি এর বিচার করো। মানুষ তো নিমিত্তমাত্র। মানুষ ভুল করবে আর তারপর ভগবানের পুজো করে পার পেয়ে যাবে, সেটা হয় না। কর্মফল পেতেই হবে। সে জন্য আমায় কে কী বলেছে, তার বিচার ভগবান করছেন। যা কিছু ঘটছে বা ঘটবে, সেটা কর্মফল’

আরও পড়ুন- ‘ববিকে ফেরানোর দায়িত্ব আমার’, ফিরহাদের বাড়ি গিয়ে তাঁর পরিবারকে আশ্বস্ত করলেন মমতা

Advt

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...