Monday, April 13, 2026

জেল থেকে ফিরহাদ বাড়ি ফিরলেও আপাতত হাসপাতালেই মদন-সুব্রত, শোভনকে নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

গত কয়েক দিনের আইনি টানা পোড়েনের পর অবশেষে আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টের (High Court) নির্দেশে পূর্ণাঙ্গ জামিন না পেলেও বাড়ি ফেরার অনুমতি মিললো নারদা মামলায় গ্রেফতার হওয়া চার নেতা-মন্ত্রীর। তবে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের শুনানি এবং নির্দেশ না পাওয়া পর্যন্ত বাড়ি ফেরার অনুমতি মিললেও, তাঁদের থাকতে হবে গৃহবন্দী হয়ে। এবং সেইসঙ্গে আরোপ করা করা হয়েছে বেশকিছু শর্ত।

আদালতের এমন নির্দেশ পাওয়ার পর আজ, শুক্রবার সন্ধ্যায় কোর্ট থেকে রায়ের কপি পাঠিয়ে দেওয়া হয় প্রেসিডেন্সি জেল এবং এসএসকেএম হাসপাতালে। প্রেসিডেন্সি জেল আধিকারিকদের সঙ্গে সাক্ষাত করেন মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) আইনজীবীরা। প্রয়োজনীয় নথিপত্রের কাজ সেরে ফিরহাদকে নিয়ে চেতালায় আসেন তাঁর আইনজীবীরা। বাড়ির সামনে গাড়ি থেকে নামলেও হাতজোড়ে করে বাড়ির ভেতরে চলে যান ফিরহাদ। কারণ, গৃহবন্দী অবস্থায় তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। এমনকি সরকারি কাজের জন্য তাঁর সঙ্গে কারা দেখা করতে আসছেন তারও তথ্য রাখতে হবে তাঁকে।

তবে ফিরহাদ হাকিম বাড়ি ফিরলেও অসুস্থতা বেড়েছে মদন মিত্রের (Madan Mitra) । তাঁকে এদিনও অক্সিজেন দিতে হয়েছে, ব্লাড প্রেসার বেড়েছে, সুগার ওঠানামা করছে। সঙ্গে রয়েছে প্যালপিটিশন। সদ্য কোভিড থেকে ওঠা মদন মিত্রের বাড়ি ফেরা আপাতত হচ্ছে না। পাশাপাশি শারীরিক সমস্যা থাকলেও কিছুটা স্থিতিশীল বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। তাঁর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তাই তিনিও আজ বাড়ি ফিরতে পারছেন না বলে জানা যাচ্ছে।

অন্যদিকে, শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও কয়েকবার তাঁর প্যানিক অ্যাটাক হয়েছে। সুগার ওঠানামা করছে। তবে তাঁর ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় চাইছেন তিনি গোলপার্কের বাড়িতেই ফিরুন।

আরও পড়ুন- রবিনসন স্ট্রিটের ছায়া! হাওড়ায় স্বামী-বোনের মৃতদেহ আগলে মহিলা

Advt

 

 

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...