Saturday, June 27, 2026

করোনা পরিস্থিতিতে ভবানীভবনে যাবেন না, ভার্চুয়াল মাধ্যম চান অর্জুন সিং

Date:

Share post:

ভাটপাড়ায় একটি নিকাশি নালা নির্মাণে আর্থিক তছরুপের মামলায় গত বৃহস্পতিবার বিজেপি সাংসদ অর্জুন সিংকে নোটিস পাঠিয়েছে সিআইডি। আগামী ২৫ মে তাঁকে ভবানীভবনে তলব করা হয়েছে৷ এ প্রসঙ্গে অর্জুন জানিয়েছেন, “সিআইডি-র জেরায় সহযোগিতা করবো। তবে তা ভার্চুয়ালি হতে হবে।” পাশাপাশি তিনি জানিয়েছেন, এ রাজ্যে সঠিক বিচার পাওয়া যাবে না। এই মামলা বাংলার বাইরে নিয়ে যাওয়া হোক। তিনি বলেছেন, “শুধু এই মামলা নয়, বিজেপি নেতাদের বিরুদ্ধে সব মামলাই পশ্চিমবঙ্গের বাইরে কোনও আদালতে হওয়া উচিত।” বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন বলেও দাবি করেছেন অর্জুন। বারাকপুরের বিজেপি সাংসদের অভিযোগ, সিবিআই তৃণমূলের নেতা-মন্ত্রীদের গ্রেফতার করেছে বলেই তাঁর বিরুদ্ধে পুরনো একটি মামলায় নোটিস পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ভাটপাড়ায় একটি নিকাশি নালা নির্মাণের জন্য টেন্ডার ডাকা হলেও তা দেওয়া হয় এক অর্জুন-ঘনিষ্ঠকে৷ ওই নালা নির্মাণে সাড়ে ৪ কোটি টাকা খরচ করা হলেও তা বাস্তবে তৈরিই হয়নি।

  1. আরও পড়ুন:করোনা সংক্রান্ত মামলায় অবাস্তব নির্দেশ বন্ধ করুক হাইকোর্ট, মন্তব্য সুপ্রিম কোর্টের

Advt

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...