Friday, April 3, 2026

ইয়াস-তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মিমি, ব্যবস্থা করলেন ত্রাণের

Date:

Share post:

‘ইয়াস’ পরবর্তী পরিস্থিতি নিয়ে নিজের সংসদীয় কেন্দ্রে গেলেন মিমি চক্রবর্তী। এলাকা পরিদর্শনের পর প্রশাসনিক স্তরে বৈঠকও সারলেন অভিনেত্রী। বৃহস্পতিবার সাইক্লোন সেন্টারগুলি ঘুরে দেখেন তিনি। কথা বললেন অসহায় মানুষদের সঙ্গে। ব্যবস্থা করলেন ত্রাণের।

ক্ষতিগ্রস্ত এলাকার সাইক্লোন সেন্টারগুলি পরিদর্শনের পর ত্রাণের ব্যবস্থাও করলেন যাদবপুরের তৃণমূল সাংসদ। তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছেন, “ঘূর্ণিঝড় ইয়াসের পরবর্তী অবস্থায় আগামীদিনের কর্মসূচি নিয়ে প্রশাসনিক মিটিং ও ক্ষতিগ্রস্ত এলাকার রিলিফ সেন্টার পরিদর্শন করে ত্রাণের ব্যবস্থা … এই লড়াইয়ে আমরা সবাই ও আমাদের দল আপনাদের সাথে আছি।”

আরও পড়ুন-ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতে স্নাত তিলোত্তমা

গতবছর আমফান পরবর্তী সময়ে রাস্তায় নেমে কাজ করেছিলেন মিমি চক্রবর্তী। দক্ষিণ ২৪ পরগণার সমস্যার কথা শুনেছিলেন সাংসদ। সাহায্যও করেছিলেন। এবারও কথা রাখলেন তিনি। প্রশাসনিক স্তরে বৈঠক করে ত্রাণের আয়োজন করলেন।

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...