Wednesday, June 24, 2026

ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতে স্নাত তিলোত্তমা

Date:

Share post:

ইয়াসের দাপটে বুধবার বৃষ্টিপাত হয়নি। কিন্তু আবহাওয়াবিদরা আগেই সতর্ক করেছিলেন। বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। শহরজুড়ে মাঝে মধ্যেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিকেল পর্যন্ত এই বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবারও ভরা কোটাল রয়েছে। তার ফলে জোয়ারের জল না নামা পর্যন্ত গঙ্গার লকগেট খোলা যাবে না বলে জানিয়েছে কলকাতা পুরসভা। এদিকে ইয়াসের জেরে বুধবার কালীঘাট , চেতলা ছাড়াও একাধিক জায়গায় জল জমেছিল। তার মধ্যেই আজ প্রবল বৃষ্টিতে কলকাতার একাধিক জায়গায় জল জমতে পারে। ফলে ভোগান্তিতে পড়তে পারেন শহরবাসী।
বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটের বুলেটিনে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। আবহাওয়াবিদরা বলছেন, ইয়াসের প্রভাবেই এই বৃষ্টিপাত হচ্ছে। কারণ শক্তি হারিয়ে ইয়াস ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এর প্রভাবেই ঝাড়খণ্ড ও বিহার লাগোয়া এ রাজ্যের জেলা গুলোতেও ভারী বৃষ্টি হচ্ছে।

Advt

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...