Wednesday, June 24, 2026

করোনাকে হারিয়ে তেত্রিশদিন পর বাড়ি ফিরলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ

Date:

Share post:

করোনাকে (corona) জয় করে বাড়ি ফিরলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ (buddhadev guha)। কলকাতার এক বেসরকারি হাসপাতালে টানা তেত্রিশদিন কাটিয়ে সুস্থ হয়ে বালিগঞ্জের বাড়িতে ফিরেছেন ৮৪ বছরের সাহিত্যিক।

করোনা আক্রান্ত হওয়ার পর বুদ্ধদেব গুহ বলেছিলেন, এখনই ফুরব না। ৮৪ বছর বয়সে সেই কথা রেখে, সকলকে স্বস্তি দিয়ে বাড়ি ফিরলেন সাহিত্যিক। হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়েও মনের জোর হারাননি লেখক। বেডে শুয়ে গান পর্যন্ত গেয়েছেন তিনি। বুদ্ধদেব গুহর ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, তেত্রিশ দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরলেন প্রিয় লেখক। কোভিড ও নিউমোনিয়াকে হারিয়ে, দু-দুখানা মৃত্যু গুজবকে সরিয়ে, বুদ্ধপূর্ণিমায় বাড়ি ফিরলেন তিনি। এখনও দুর্বল। তাই এখুনি টেলিফোন না করাই ভালো। করোনাজয়ী বুদ্ধদেব গুহ বাড়ি ফেরায় স্বস্তিতে বাংলার পাঠকমহল।

আরও পড়ুন- সবংয়ে করোনা আক্রান্তদের পাশাপাশি ইয়াস ক্ষতিগ্রস্তদের পাশে মন্ত্রী মানস ভুঁইয়া


Advt

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...