Friday, April 3, 2026

‘মোদি-শাহ-এর মাথার ঠিক নেই’, আলাপন- ইস্যুতে সরব প্রাক্তন আমলা জহর সরকার

Date:

Share post:

“মোদি-শাহ-এর মাথার ঠিক নেই৷ নাহলে অবসর নেওয়ার একদিন আগে আলাপন বন্দ্যোপাধ্যায়কে বদলি করে কীভাবে ?” রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি নিয়ে সর্বস্তরে শুরু হয়েছে জোর তরজা। রাজনৈতিক জগতের লোকজনের পাশাপাশি প্রশাসনিক দুনিয়ায় একসময়ের উজ্জ্বল অফিসাররাও কেন্দ্রের এই কাজের বিরুদ্ধে খোলাখুলি মতপ্রকাশ করেছেন৷

কেন্দ্রীয় সরকারকে এই ইস্যুতে তোপ দেগেছেন প্রাক্তন IAS অফিসার জহর সরকার।একটি টুইট করে বিষয়টির কড়া নিন্দা করেছেন তিনি।
টুইট বার্তায় প্রাক্তন আমলা জহর সরকর লিখেছেন, “মোদি-শাহ কি পাগল হয়ে গিয়েছেন? মুখ্যসচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরের আর একদিন বাকি ছিল। কিন্তু তাঁরা তাঁকে দিল্লিতে বদলি করে দিল৷ মুখ্যমন্ত্রী মাত্র ৩ মাস অতিরিক্ত সময় চেয়েছিলেন, যাতে রাজ্যে ঘূর্ণিঝড়ের ত্রাণ ও পুনর্বাসন এবং করোনা মোকাবিলা করা সম্ভব হয়৷ বাংলায় সেই কাজ যাতে না হয়, সে জন্যই কেন্দ্রের এই সিদ্ধান্ত। বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ৪৮ শতাংশ ভোট পড়ার বদলা নেওয়া হচ্ছে।”

Pp

Advt

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...