Saturday, April 4, 2026

মহার্ঘ আকাশযাত্রা, ১ জুন থেকেই বাড়ছে বিমান ভাড়া

Date:

Share post:

করোনা আবহে একধাক্কায় অনেকটাই বাড়ল যাত্রীবাহী বিমান ভাড়া। আগামী মাসের ১ তারিখ থেকেই ভাড়া বাড়বে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের অসামরিক পরিবহন মন্ত্রক। শুধুমাত্র ঘরোয়া উড়ানের ভাড়ার সর্বনিম্ন সীমা ১৩ থেকে ১৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন। এই নিয়ে চলতি বছরে পরপর দু’বার বাড়ল বিমান ভাড়া। এর আগে মার্চ মাসে বিমান ভাড়া বৃদ্ধি হয়েছিল।
১ জুন থেকেই বিমান যাত্রার ভাড়া বৃদ্ধি কার্যকর হবে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বেসামাল গোটা দেশ। স্বাভাবিকভাবেই কমেছে যাত্রী সংখ্যা। ফলে বিমান পরিবহণ সংস্থাগুলিকে ক্ষতির মুখে পড়তে হয়েছে। সেইকারণেই ভাড়া বৃদ্ধি ছাড়া অন্য কোনও উপায় দেখছে না সংস্থাগুলি। অসামরিক পরিবহণ মন্ত্রকের ঘোষণা অনুসারে, ৪০ মিনিট পর্যন্ত উড়ানের জন্য ভাড়ার সর্বনিম্ন সীমা ২,৩০০ টাকা থেকে বাড়িয়ে ২,৬০০ টাকা করা হয়েছে। অর্থাৎ, ১৩ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। অন্যদিকে, ৪০ মিনিট থেকে ৬০ মিনিট পর্যন্ত উড়ানের ভাড়ার সর্বনিম্ন সীমা এখন থেকে ২,৯০০ টাকার পরিবর্তে ৩,৩০০ টাকা হয়েছে।
বিমানভাড়া বৃদ্ধির পরিমাণ খুব বেশি না হলেও মধ্যবিত্তের উপর আরও কিছুটা চাপবৃদ্ধি বলেই বিষয়টিকে দেখছেন বিশেষজ্ঞরা। এমনিতেই দেশে রান্নার গ্যাস থেকে পেট্রল-ডিজেল সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। তার উপর করোনার প্রকোপে আর্থিক অনটনের মধ্যে রয়েছেন মধ্যবিত্তরা। এসবের মাঝে বিমান ভাড়া বৃদ্ধি আরও একটু ভোগান্তি বাড়াবে বলেই মনে করা হচ্ছে। কারণ, করোনাকালে যাত্রার পরিমাণ কমে গেলেও মধ্যবিত্তের যাতায়াতর মানচিত্রে এখন ভালোভাবেই জুড়ে গিয়েছে আকাশপথও।

Pp

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...