Wednesday, April 1, 2026

দ্বিতীয় ঢেউয়ে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর হার, গঠন করা হয়েছে কমিটি

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর হার। বর্ধমানে করোনা আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। প্রশাসন সূত্রে খবর, জেলায় করোনায় মৃত্যুর হার কেন কমছে না সেই কারণ জানার জন্য জেলা স্তরে কমিটি গড়া হয়েছে। চিকিৎসকদের দাবি, মৃত্যুর হারে পরিবর্তন হচ্ছে। জেলার জনসংখ্যার নিরিখে আক্রান্তের এক শতাংশ মৃত্যুও ভয়ঙ্কর।

আরও পড়ুন-Breaking: আলাপনের বিরুদ্ধে শৃঙখলাভঙ্গের অভিযোগ এনে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র

স্বাস্থ্য দফতর সূত্রের দাবি, মৃত্যুর হার কমাতে ইতিমধ্যেই একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

* গঠন করা হয়েছে ‘প্রোটকল মনিটরিং টিম’। এই টিমের কাজ হল সরকারি, বেসরকারি হাসপাতালে নিয়ম মেনে চিকিৎসা করা হচ্ছে কি না তা খতিয়ে দেখা। এই টিমের সদস্যরা বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখবে চিকিৎসাক্ষেত্রে কোনও খামতি থাকছে কিনা। খামতি থাকলে কী উপায় তার পরামর্শও দেবেন।

* যে সব হাসপাতালে মৃত্যুর হার বেশি সেখানে মেডিসিন ও বক্ষঃরোগের এক জন করে শিক্ষক এবং চিকিৎসকের দল গিয়ে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেবেন।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দৈনিক মৃত্যুর ক্ষেত্রে ‘ডেথ রিভিউ কমিটি’ গঠন করা হয়েছে বর্ধমানে। এই কমিটির সদস্যের কাজ মৃত্যুর ক্ষেত্রে কোনও ফাঁক থাকছে কি না, রোগীর বয়স পঞ্চাশের নীচে কি না, ‘কো-মর্বিডিটি’ নেই এমন রোগীর মৃত্যু হলে তা খতিয়ে দেখা।

Advt

Related articles

লড়াই হোক উন্নয়নের নিরিখে! সুদামগঞ্জের সভা থেকে বিজেপিকে ‘ভোকাট্টা’ করার ডাক অভিষেকের 

উন্নয়নের খতিয়ান নিয়ে খোলা ময়দানে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের...

শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

ডিজিটাল লেনদেন (Digital Transactions) এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মোবাইল ফোনেই বিল পেমেন্ট (Bill Payment), অনলাইন...

আমি অনেকবার বলেছিলাম: কংগ্রেসকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো

নির্বাচন কমিশনের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকেও (Congress) আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি হাত...

ঘটনার ৩দিন পরে রাহুলের জন্য শোকপ্রকাশ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের! তদন্তে সহযোগিতার আশ্বাস

রবিবার বিকেলে তালসারিতে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। আর তার তিনদিন পর, বুধবার শোক...