Friday, April 3, 2026

কোউইন অ্যাপে বাধ্যতামূলক নথিভুক্তকরণ নীতি নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা আদালতের

Date:

Share post:

করোনা টিকা(covid vaccine) নিতে গেলে বাধ্যতামূলকভাবে নাম নথিভুক্ত করতে হবে কোউইন অ্যাপে। সোমবার কেন্দ্রের এই নীতি নিয়ে প্রশ্ন তুলল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। আদালতের তরফে কেন্দ্রকে রীতিমতো ভর্ৎসনা জানিয়ে দেওয়া হল, সারা দেশে কি হচ্ছে সেটা দেখা এবং সেই অনুযায়ী নীতি বদল করা উচিত কেন্দ্রের(Central)। যারা নিয়ম তৈরি করছেন তাদের মাটিতে কাম থাকা উচিত এর ফলে গ্রামের মানুষের সমস্যা হতে পারে।

সোমবার টিকাকরণ নিয়ে এক মামলার শুনানিতে কোউইন অ্যাপে বাধ্যতামূলক নথিভুক্তকরণের কেন্দ্রীয় নীতির বিরোধিতা করে সুপ্রিম কোর্ট। আদালতে তরফে জানানো হয় দেশের বেশিরভাগ মানুষ এখনও স্মার্টফোন ইন্টারনেটের সুবিধা সঙ্গে সহজাত নয় । আপনারা ডিজিটাল ইন্ডিয়া বলে চিৎকার করে কিন্তু আসল সত্যিটা বোঝার চেষ্টা করেন না। আদালতে এদিন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে রীতিমতো তোপ দেগে এমনটাই জানায় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, এল নাগেশ্বর রাও এবং এস রবীন্দ্র ভটের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন:নারদ-মামলা স্থানান্তরের সওয়াল শোনার এক্তিয়ার নিয়ে জোর বিতর্ক বৃহত্তর বেঞ্চে

সোমবার শুনানিতে আদালতের তরফে বলা হয়, কোউইন অ্যাপে রেজিস্ট্রেশনের নির্দেশ দেওয়া যেতেই পারে। প্রযুক্তিগত বৈষম্যের প্রশ্নের নিরিখে আপনাদের জবাব কী হবে? কীভাবে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরা রেজিস্ট্রেশন করবেন যারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ফিরছেন? দেশের কোন প্রত্যন্ত গ্রামের গরিব শ্রমিক-কৃষক কীভাবে এই সুবিধা পাবেন? এদিন শীর্ষ আদালতে বিচারপতিদের একের পর এক প্রশ্নবাণে রীতিমতো বিদ্ধ হয় কেন্দ্রীয় সরকার। যদিও এদিন শীর্ষ আদালতে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয় চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে দেশের প্রত্যেকটি মানুষ করোনা টিকা পেয়ে যাবেন।

Advt

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...