Monday, April 13, 2026

চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সপ্তাহে ২‌-৩ দিন ছুটি দিতে হবে, নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

করোনা অতিমারির মধ্যে রোগীদের সুস্থ করে তোলার জন্য প্রাণপণে লড়াই চালাচ্ছেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীরা। কোনও সময়সীমা থাকছেনা তাঁদের। দিন-রাত এক করে রোগী-সেবার কাজে যুক্ত তাঁরা। অনেক সময় রোগীদের সুস্থ করে তুলতে গিয়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ছেন। এই কারণে কতক্ষণ কাজ করতে হবে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের তার সময়সীমা বেঁধে দিল স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য দফতর তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, এবার থেকে সপ্তাহে সাত দিনের মধ্যে ২‌-৩ দিন করে ছুটি পাবেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি দিনে ৮ ঘণ্টা এবং রাতে ৬-‌৭ ঘণ্টার বেশি কাজ করানো যাবে তাঁদের। কোভিড আবহে সুস্থ ভাবে কাজ করার জন্যই নির্দেশিকা। এই সময়ের মধ্যেই ডিউটি দিতে হবে তাঁদের। উল্লেখ্য, করোনাকালে কাজের চাপ অনেক বেশি মাত্রায় বেড়ে গিয়েছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের। সেকারণে ধাপে ধাপে প্রত্যেক ডিপার্টমেন্টে শূন্য পদগুলোতে নিয়োগ করা হয়েছে। তাই বাংলার সমস্ত সরকারি হাসপাতালে তাঁদের ডিউটির সময় বেঁধে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-সরকারি কর্মীরা করোনা টিকা না নিলে মিলবে না বেতন, যোগীরাজ্যে কড়া নির্দেশ

দেশজুড়ে গতবছর অতিমারির সময় থেকে দিন-রাত এক করে কঠোর পরিশ্রম করে চলেছে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীরা। অক্লান্ত পরিশ্রম করে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, শুধুমাত্র কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ভারতে মৃত্যু হয়েছে সাড়ে ৫০০ চিকিৎসকের।

Advt

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...