Saturday, April 4, 2026

চোটের কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে সরে গেলেন অ‍্যাশলে বার্টি

Date:

Share post:

ফেঞ্চ ওপেনে( French Open) বড় ধাক্কা। চোটের জন্য ফ্রেঞ্চ ওপেন থেকে নাম তুলে নিলেন অ্যাশলে বার্টি( Ashleigh Barty)। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে খেলতে মাঝপথে কোর্ট ছেড়ে বেরিয়ে যান তিনি।

এদিন দ্বিতীয় রাউন্ডে পোলান্ডের মাগদা লিনেটের মুখোমুখি হয়েছিলেন অ‍্যাশলে। প্রথম সেটে ১-৬ গেমে হারার পরই চিকিৎসার জন্য উঠে যান অ‍্যাশলে। এরপর ফিরে এলেও দ্বিতীয় সেটে চতুর্থ গেমের পর আর খেলতে পারেননি তিনি।

বার্টি নাম তুলে নেওয়ায় এবার ফ্রেঞ্চ ওপেনে মহিলাদের সিঙ্গলসে প্রথম তিনজনই থাকলেন না। এর আগে সংবাদমাধ্যমকে বয়কট করে নাম তুলে নিয়েছিলেন বিশ্বের দুই নম্বর নেয়োমি ওসাকা।

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে উইলিয়ামসনকে নিয়ে পরিকল্পনা শুরু সিরাজের

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...