Sunday, April 5, 2026

সেচ দফতরে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, প্রতারণার দায়ে ধৃত দুই শুভেন্দু- ঘনিষ্ঠ

Date:

Share post:

সরাসরি রাজ্যের সেচ দফতরে চাকরি করে দেওয়ার টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে কলকাতায় গ্রেফতার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ দুই ব্যক্তি৷ প্রাক্তন সেচমন্ত্রীর ঘনিষ্ঠ রাখাল বেরা এবং চঞ্চল নন্দীকে গ্রেফতার করেছে মানিকতলা থানা৷

উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা সুজিত দে মানিকতলা থানায় লিখিত অভিযোগে বলেছেন, ২০১৯ সালের আগস্ট মাসে রাখাল বেরা এবং চঞ্চল নন্দী তাঁকে ডেকে পাঠান মানিকতলা থানা এলাকায় অবস্থিত সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স-এর আবাসনের একটি ফ্ল্যাটে ৷ সেখানেই রাখাল-চঞ্চল তাঁকে বলে টাকা দিলে সেচ দফতরে চাকরি করে দেবে৷ সুজিত দে-র অভিযোগ, ওই ফ্ল্যাটে তখন বেশ কিছু লোক ছিলো, তাঁদেরও ডাকা হয়েছিলো চাকরি দেওয়ার কথা বলেই৷ সুজিত দে’র অভিযোগ, ওই ফ্ল্যাটেই সেদিন তিনি রাখাল- চঞ্চলকে ২ লক্ষ টাকা দেন অগ্রিম হিসাবে৷ পুলিশকে সুজিতবাবু জানিয়েছেন, সেচ দফতরে চাকরি করে দেওয়ার আশ্বাস দিয়েই তাঁর কাছ থেকে নিয়েছে টাকা নিয়েছে ওই দুই প্রতারক৷

এই অভিযোগের প্রাথমিক তদন্তের পরই মানিকতলা থানা গ্রেফতার করেছে প্রাক্তন সেচমন্ত্রী তথা বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ রাখাল বেরা এবং চঞ্চল নন্দীকে৷ এই দু’জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে চাকরি দেওয়ার ভাঁওতা দিয়ে ঠিক কতজনের কাছ থেকে রাখাল-চঞ্চল মোটা টাকা আত্মসাৎ করেছেন এবং সেই টাকা কোথায় গিয়েছে৷ একইসঙ্গে তদন্ত চলছে এই প্রতারণা চক্রের শীর্ষে কে বা কারা আছে, কার কথায় ধৃতরা সেচ দফতরে চাকরি দেওয়ার টোপ দিয়ে বেপরোয়াভাবে প্রতারণার কাজ চালিয়েছেন৷

আরও পড়ুন- নেত্রীর ধমকের পরেও ফের লাইভে মদন মিত্র, দেখুন কী বললেন!

Advt

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...