Saturday, April 4, 2026

ভবানীপুর উপনির্বাচন: বাঘের খাঁচায় ঢুকতে নারাজ বিজেপির তাবড় নেতারা, সুপ্ত বাসনা রুদ্রনীলের

Date:

Share post:

এখনও ভোট ঘোষণা না হলেও ভবানীপুর উপনির্বাচনে (Bhawanipur By Election) শাসক দলের প্রার্থী দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিশ্চিত পরাজয়ের আসনে প্রধান বিরোধী দল বিজেপির (BJP) প্রার্থী কে? তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গেরুয়া শিবিরের অন্দরে খবর, ভবানীপুর উপনির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনায় রাজ্য বিজেপির প্রথম সারির বেশ কয়েকজন নেতাকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ার লড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এদের মধ্যে কেউ বলি কাঠের পাঁঠা হতে নারাজ। সত্যি তো, বাঘের খাঁচায় কেই বা ঢুকতে চায়!

বিধানসভা নির্বাচনে ভবানীপুরের মতো হাই প্রোফাইল কেন্দ্র থেকে দিল্লির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। অজ্ঞ ও অদূরদর্শিতার ফলাফল যা হওয়ার তাই হয়েছে। বর্ষীয়ান শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovondev Chatterjee) কাছে গো-হারা হেরেছেন বিজেপির স্বঘোষিত তারকা প্রার্থী। রুদ্রনীলের হারের ব্যবধান ছিল ২৫ হাজারেরও বেশি।

বিধানসভা ভোটে ভবানীপুরে লড়ার প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তথাগত রায়ের। কিন্তু তাঁর ইচ্ছাকে আমল না দিয়ে বাজিমাত করার ইচ্ছা থেকে দিল্লি লবি রুদ্রনীলকে দাঁড় করিয়েছিল। এবার উপনির্বাচনে তাই তথাগতকে দাঁড়ানোর প্রাথমিক প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানাচ্ছে বিজেপির একটি সূত্র। কিন্তু প্রস্তাব পাওয়া মাত্রই তা নাকচ করে দিয়েছেন তথাগতবাবু।

জানা গিয়েছে, রাজ্য বিজেপির এক পরিচিত মুখ এবং রাজ্য কমিটির ভালো পদে থাকা টেলিভিশন চ্যানেলে অন্যতম মুখপাত্র ওই নেতাকে ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। এই নেতা বিধানসভা ভোটে নদিয়া জেলার একটি সেফ আসন থেকে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু সে সময় তাঁকে পাত্তা দেওয়া হয়নি শুধু নয়, কোনও কেন্দ্র থেকেই টিকিট দেওয়া হয়নি। ওই নেতা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ভবানীপুরে দল বিপুল ভোটে হেরেছে। এ বার খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়তে হবে। তৃণমূলের জয়ের মার্জিন আরও বাড়বে। তাই বার খেয়ে নিজের রাজনৈতিক কেরিয়ার নিয়ে জুয়া তিনি খেলতে পারবেন না।

অগত্যা বেড়ালের গলায় ঘন্টা বাঁধার জন্য একেবারে পা বাড়িয়ে আছেন সেই তারকা প্রার্থী। হারের ব্যবধান বাড়ে বাড়ুক, তবু তো বলতে পারবেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী! এবং মুখ থুবড়ে পড়ার পরও ভবানীপুর অঞ্চলে মাটি কামড়ে পড়ে আছেন রুদ্রনীল। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, তৃণমূল নেত্রীর বিরুদ্ধে লড়তে আপত্তিও নেই তাঁর। তবে পুরোটাই পার্টির সিদ্ধান্ত। পার্টি যা নির্দেশ দেবে সেটাই মেনে চলবেন।

Advt

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...